২০২২ বিশ্বকাপ এমএলএস থেকে তাকে বিশ্বকাপের দলে নিয়ে আসেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। অচেনা আলমাদার মাঝে কিছু তো ছিল, যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তিনি। সেই কিছুর প্রমাণ পাওয়া যায় এরপর।
এমএলএসে একের পর এক দুর্দান্ত পারফর্মেঞ্চ করতে থাকেন। বিশেষ করে তার ফ্রি কিক ও দুরপাল্লার শটে তাকে অনেকে আগামী দিনের মেসি আখ্যা দেন।
তবে এরপরও যে ছিল শঙ্কা, ছিল অনেক ধোয়াশা। কেননা থিয়োগা আলমাদা যে খেলেন আমেরিকান সুপার লীগ এমএলএস।
বৈশ্বিক ফুটবলে এই লীগটাকে অনেকে সেরাদের কাতারে রাখতে চাননা। তাই ভালো মানের লীগে আলমাদা কেমন করেন সেটাই ছিল দেখার।
এবার ইউরোপিয়ান শীর্ষ লীগ ফ্রেঞ্চ লীগ ওয়ানে নিজের জাত চেনাচ্ছেন আলমাদা। লীগে মাত্র ১১ ম্যাচ খেলে ৫ গোল এসিস্ট তুলে নিয়েছেন।
১ গোলের সাথে আছে ৪ এসিস্ট। সর্বশেষ ম্যাচে জোড়া এসিস্ট পেয়েছেন রেনেসের বিপক্ষে। ম্যাচের শুরুর দুই গোলেই এসিস্ট করেন আলমাদা। শুরুতে ডেডলক ভাঙান ফোফানাকে দিয়ে।
এরপর অভিজ্ঞ লাকাজেতকে দিয়ে করান আরো এক গোল। আর তাতে ৪-১ গোলে জয় পায় লিও।
কিছুদিন আগে জাতীয় দলের হয়ে নিজের ঝলক দেখান আলমাদা। উড়ুগুয়ের বিপক্ষে তার দুরপাল্লার গোল এখনও সবার চোখে ভাসে।
এওয়ে ম্যাচে সেবার গোল ছাড়াও আর্জেন্টিনা দলের সেরা খেলোয়াড় হন আলমাদা।
মেসির অবর্তমানে আক্রমণভাগ লিড দেন, আবার বল কন্ট্রোল, ড্রিবলিংএও দেখান ঝলক।।যে কারণে বিশ্বকাপে পা দেওয়া এর মাঝে হয়ে গেছে আর্জেন্টিনা দলের।
কর্নার, ফ্রি কিক, দুরপাল্লার শট আলমাদাকে আলাদা করে রেখেছে। এর বাইরে মাঝমাঠে তার নিয়ন্ত্রণ দারুণ।।
একাধিক পজিশনে খেলতে পারেন। আমেরিকান লীগ থেকে উঠে এসে ব্রাজিলিয়ান লীগে বোটাফিগোকে শিরোপা জিতিয়েছেন। এবার খেলছেন ইউরোপীয়ান ফুটবল। এছাড়া বয়সভিত্তিক দল ও অলিম্পিক দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন।
এরপর জাতীয় দলে এসে নিজেকে মেলে ধরেছেন। আলমাদা আস্তে আস্তে যেখানে সুযোগ পাচ্ছেন, সেখানেই দেখাচ্ছেন ঝলক।।এই আলমাদাকে তাই আলাদাভাবে নজর না দেওয়ার বা তাকে আলাদা না বলার কি কোন সুযোগ আছে?




