পেশোয়ার জালমির বেঞ্চে নাহিদ রানা, গতির ঝড় তুলে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে মাঠে নামার কথা ছিলো টাইগার বোলারের।
কিন্তু রানাকে নিয়ে এক চিমটিও হেলাফেলা করতে রাজি না পেশোয়ার জালমি। হেলায় হারাতে চান না বাবর আজমও। সময় নিয়ে মাঠে নামাতে চায় পেশোয়ার, তাইতো গত ম্যাচ মাঠে দর্শক হিসেবেই বেঞ্চ গরম করেছোন নাহিদ রানা।
ভ্রমন ক্লান্তি পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেই প্রথম ম্যাচ খেলতে মানা। দলটির সবচেয়ে গতিময় পেসারকে নিয়ে কোনো রিস্ক নেয়ার প্রয়োজন মনে করেনি টিম ম্যানেজমেন্ট।
ইঞ্জুরি কিংবা খারাপ পারফরম্যান্স যে কোনো কিছুই হতে পারে, এসব থেকে এড়িয়ে থাকতেই রানাকে ম্যাচ খেলাতে মানা করা হয়েছে। লুক উডকে প্রাধান্য দেয়া হয়েছে একাদশে।
প্রথম ম্যাচে গতিময় এই পেসারকে একাদশে না দেখে অনেকেই খানিকটা হতাশ হয়ে গিয়েছিলো, কিন্তু হতাশার সাথেই রয়েছে স্বস্থি।
পিএসএল প্লেয়ারদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন, নাহিদ রানা একা নন প্রথম ম্যাচে বেঞ্চে বসেছিলেন রিশাদ হোসাইনও। প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকলেও পরের ম্যাচে মাঠে নেমে সব আলো একাই কেড়ে নিয়েছিলেন রিশাদ। একই সুযোগ পাবেন নাহিদ রানা।
আশা করা যায় পরের ম্যাচেই একাদশে জায়গা পেতে পারেন বাংলাদেশের গতিময় এই তারকা পেসার।
একাদশে জায়গা পািয়ার মতো সব ধরনের যোগ্যতা নাহিদের আছে। এমনকি পুরো একটা সিজনের জন্য রানাকে পেশোয়ার খেলাতে চেয়েছিলো।
তার গতির ব্যবহার করতে চেয়েছিলেন কয়াপ্টেন বাবর। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রতম টেস্ট খেলার জন্য তিনি পিএসএল ম্যাচ মিস করেছেন।
যার কারনে পরিকল্পনা ঘুরিয়ে অন্যদিকে নিতে হয়েছে পেশোয়ারকে। ডাকতে হয়েছে লুক উডকে। রিশাদের হয়ে প্রোক্সি দেয়ার কথা লুক উডের। কিন্তু সময় এবং পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে উডের কারনেই রানার একাদশে সুযোগ পাওয়া কঠিন। আলজারি জোসেফ লুক উড এই ২ পেসারই ফরেন কোটার অর্ধেকটা নিয়ে নিয়েছে।
যার কারনে তৃতীয় পেসার হিসেবে রানার ম্যাচ না খেলার সম্ভাবণা শতভাগ। তবে প্রশ্ন ছুড়তে পারেন তবে কি রানা সুযোগ পাবেন না্?
উত্তরটা খানিক আপেক্ষিক। লুক উড অথবা আলজারি জোসেফের মধ্যে যে কোনো একজন যদি আনএভেইলএবল হয় কিংবা পারফরম্যান্স জনিত কারনে বাদ পরে তাহলেই কেবল নাহিদ রানার খেলার সম্ভাবনা বাড়বে।
কোনো বিশেষ কারন ছাড়া রানাকে ম্যাচ খেলাবে না হয়তো পেশোয়ার। তবে প্র্যাক্টিসে রানা যদি বিশেষ কিছু করতে পারেন তাহলে হয়তো একাদশে সুযোগ পেতে পারেন। তবে আপাতত রানাকে বিশ্রামে রাখা হয়েছে।




