Homeফুটবলইতিহাসে একমাত্র খেলোয়াড় নেইমার,যিনি দুই মৌসুমে করেছেন ২৫+ এসিস্ট!

ইতিহাসে একমাত্র খেলোয়াড় নেইমার,যিনি দুই মৌসুমে করেছেন ২৫+ এসিস্ট!

- Advertisement -spot_img

নিজের সেরা মৌসুম কাটাচ্ছেন রাফিনহা। এর মাঝে কোপা দেল রে নিশ্চিত করেছেন, লা লীগা জয়েরও আছেন বেশ কাছাকাছি।

চ্যাম্পিয়নস লীগে তো সেরাদের সেরাকেও টপকে যাচ্ছেন। অঘটন না ঘটলে এই মৌসুমে ব্যালন ডি অর জিততে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।

অথচ এই মৌসুমে রাফিনহা এসিস্ট করেছেন ২৩ টি। যা তার নিজের কোন মৌসুমে করা সর্বোচ্চ এসিস্ট।

সেখানে নেইমির রেকর্ডকে ভাঙতে পারেননি এই তারকা। এক মৌসুমে সর্বোচ্চ ২৬ এসিস্ট করেন এই ব্রাজিলিয়ান তারকা।

এমনকি ২৫ বা এর বেশি গোল এসিস্ট নেইমার করেছেন একাধিক। যা করতে পারেননি আর কোন তারকা। এমনকি স্বয়ং লিওনেল মেসিও না, যিনি সর্বকালের সর্বোচ্চ এসিস্ট প্রদানকারী।

নেইমার জুনিয়ার ২০১৫/১৬ মৌসুমে প্রথমবার ২৫ এসিস্ট করেন। সেবার বার্সেলোনার হয়ে ৩০ এর অধিক গোল ও দেন নেইমার৷

তবে বার্সেলোনা চ্যাম্পিয়নস লীগ জয় করলেও ব্যালন ডি অর পাওয়া হয়নি নেইমার। এরপরের মৌসুমে নিজের রেকর্ড নিজে ভাঙেন নেইমি।

করেন মোট ২৬ এসিস্ট। ২০১৭/১৮ সালে বার্সার হয়ে শেষ মৌসুম কাটান এই ব্রাজিলিয়ান। আর সেখানেই ২৬ এসিস্ট করে করেন রেকর্ড।

যদিও পরবর্তীতে ২০১৯/২০ সালে লিওনেল মেসি ভাঙেন নেইমারের রেকর্ড। সেই মৌসুমে ২৭ গোল এসিস্ট করেন মেসি।

তবে এক মৌসুমে ইউরোপিয়ান লীগে এটাই সর্বোচ্চ এসিস্ট মেসির। এমনকি এর আগে পরে করেননি ২৫ গোল এসিস্টও।

অবশ্য এই রেকর্ডে নিজের নাম আরো অনেকবার লেখতে পারেন নেইমার। কিন্ত ইঞ্জুরির কারণে এরপর অধিকাংশ সময় মাঠের বাইরে থাকেন এই ব্রাজিলিয়ান তারকা। ফলে নিজের রেকর্ড ভাঙার মত খেলতে পারেননি পর্যাপ্ত ম্যাচ। তবে এরপরও নেইমি যা করেছেন, সেটাই করতে পারেননি অনেকে৷

নিজেকে তাই বেশ দুর্ভাগ্যবান বলতেই পারেন নেইমার জুনিয়ার।

যে রেকর্ড করে ব্যালনে হাতছানি রাফিনহার, সেই রেকর্ড গড়েও সেরা দুইয়েও আসেনি নেইমির নাম৷ যে কারণে নেইমার হয়ে থাকলেন এমন প্রিন্স, যে কখনও পারেননি রাজা হতে।

বর্তমান সময়ে ফুটবল দেখা অনেকে তাই প্রশ্ন করতে পারেন, কেন বারবার ইঞ্জুরিতে পড়া একজন খেলোয়াড়ের প্রতি এত আবেগ ভক্তদের। মাঠের ফুটবল দূরে থাক, পরিসংখ্যানই বারবার উত্তর দিয়ে দেয় তাদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here