Homeফুটবলকার্লো আনচেলত্তিকে পেতে এবার চড়ামুল্য ব্রাজিলের;

কার্লো আনচেলত্তিকে পেতে এবার চড়ামুল্য ব্রাজিলের;

- Advertisement -spot_img

অনেকটা চুড়ান্ত আগে থেকেই হয়ে ছিল। তবুও কোপা দেল রে এর ফাইনাল ম্যাচটাকে ঘিরে কিছু সন্দেহ ছিল।

সে ম্যাচে হারার পর আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ছাড়া নিশ্চিত হয়ে গেছে। ক্লাবের খেলোয়াড়দের আনচেলত্তি জানিয়ে দিয়েছেন এই মৌসুম পরেই তাদের দায়িত্ব ছাড়ছেন তিনি।

নতুন আর কোন ক্লাব নয়, এবার জাতীয় দলের মহাদায়িত্বে এই ইতালিয়ান মাষ্টারমাইন্ড।

অভিজ্ঞ আনচেলত্তিকে পেতে কোন ফাকফোকড় রাখেনি ব্রাজিল। দফায় দফায় আলোচনা করেছে তার সাথে।

এমনকি নেইমার জুনিয়াররাও তার ব্যাপারেও পজেটিভ মন্তব্য করেছে। সিবিএফ একাধিকবার তার সাথে বৈঠক করেছে।

আর তাতেই মেলে গ্রিন সিগন্যাল। ফ্যাব্রিজিও রোমানোর মতে দুই পক্ষে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে মৌসুম শেষে হবে ঘোষণা। এই সময়ের মধ্যে সকল ডকুমেন্টস রেডির কাজ করবে ব্রাজিল দল।

তবে শুধু একাধিকবার এপ্রোজ নয়, আনচেলত্তিকে নিতে যে মারিয়া ছিল ব্রাজিল দল তার প্রমাণ মেলে তার বেতনে।

আনচেলত্তিকে মাসে ৯ লাখ ডলার বেতন দিবে ব্রাজিল দল। বাংলাদেশেএ টাকায় যা ১০ কোটি ৮০ লাখ টাকা। বাৎসরিক আনচেলত্তি বেতন পাবেন প্রায় ১৩০ কোটি টাকা।

মজার তথ্য হলো জাতীয় দলে আনচেলত্তির চেয়ে বেশি বা তার সমান বেতন পাবেন না কোন কোচ। অঅর্থ্যাৎ রেকর্ড অর্থ দিয়েই এই মাষ্টারমাইন্ডকে দলে নিচ্ছে সিবিএফ।

আগামী মে মাস থেকেই কাজ শুরু করবেন আনচেলত্তি। জুনের বিশ্বকাপ বাছাইপর্বের দল নিজে ঘোষণা করবেন।

ধারণা করা হচ্ছে ডরিভালের রেখে যাওয়া প্রাথমিক দল থেকেই ঘোষণা করা হবে দল। মে মাসেই ব্রাজিল দলে যোগ দিতে চাইবেন তিনি। সেটা সম্ভব না হলে জুনে ব্রাজিল ডাগআউটে দেখা যাবে এই ইতালিয়ানকে।

ব্রাজিল দলে অনেক খেলোয়াড়দের বয়স থেকেও বড় আনচেলত্তির কোচিং ক্যারিয়ার। আর সে ক্যারিয়ারটাও বেশ সাফল্যময়।

কেননা ২০০২ সালেও যেমন চ্যাম্পিয়নস লীগ জিতেছেন তিনি, ২০২৪ এ এসেও এই শিরোপা জিতেছেন। অর্থ্যাৎ সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন। এমন একজনকে পেতে যে সর্বোচ্চ চেষ্টা করবে ব্রাজিল তা অনুমেয় ছিল।

বেতন ভাতাতেও মিলল তার প্রমাণ। এবার দেখা যাক, সেলেসাওদের বিশ্বাসের কতটা প্রতিদান দিতে পারেন আনচেলত্তি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here