শেষ ২১ ম্যাচে মাত্র এক গোল। পারফর্ম করলে তাকে নিয়ে যত আলোচনা হয়, দল হারলে দোষের বোঝা চলে যায় ভিনি এমবাপ্পেদের কাছে।
অথচ ভিনি এমবাপ্পেরা পারফর্ম করেও দলীয়ভাবে সাফল্য পাচ্ছেন না, কারণ একদিকে যে নিস্প্রভ রদ্রিগো।
আনচেলত্তির রিয়াল মাদ্রিদ দলের শুরুর একাদশের খেলোয়াড় ছিলেন রদ্রিগো। তবে সেই উইঙ্গার যদি ২১ ম্যাচে মাত্র ১ গোল করেন, তবে তো ভুগতেই হয় দলকে।
গত এই মৌসুমে তাই একাধিক শিরোপা জিতলেও অনেকটা শিরোপা বিহীন মৌসুম কাটাতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। আর সেখানেই নিজেদের পারফর্মেঞ্চ মুল্যায়নের বলি হচ্ছেন রদ্রিগো।
যে কারণে এবার রদ্রিগোকে বিক্রি করতে চায় রিয়াল মাদ্রিদ। বাজে পারফর্মেন্স ছাড়াও আরো কিছু কারণ আছে তাকে বিক্রি করার।
রিয়াল মাদ্রিদে রাইট উইঙে খেলেন রদ্রিগো। এই পজিশনে তার জায়গায় ব্রাহিম দিয়াজ যতবার সুযোগ পেয়েছেন, নিজেকে মেলে ধরেছেন।
এছাড়া তুর্কি আর্দা গুলার একের পর এক ঝলক দেখিয়ে মুল একাদশে নিজের জায়গা নিশ্চিত করার যেন ডাক দিচ্ছেন। এই দুইজনের এমন পারফর্মেঞ্চের জন্য তাই অনিশ্চিত হয়ে গেছে রদ্রিগোর ভবিষ্যত।
দ্বিতীয়ত রদ্রিগোর মার্কেটমুল্য অনেক। রদ্রিগোকে বিক্রি করে ট্রান্সফারমার্কেটের জন্য অর্থ সংগ্রহ করতে চায় লস ব্লাঙ্কোসরা।
তাকে ঘিরে আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মত ক্লাব। ৯০ মিনিটের মতে রদ্রিগোকে পেতে ১৫০ মিলিয়ন দিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী মৌসুমে গার্নাচোকে ছেড়ে দিতে পারে। সেখানেই সহজাত লেফট উইঙে খেলা রদ্রিগোকে চায় তারা।
এছাড়া লিভারপুলের লেফট ও রাইট উইঙের জন্য রদ্রিগো হতে পারেন দারুণ অপশন। ম্যানচেস্টার সিটির নজরেও আছেন রদ্রিগো।
এর বাইরে সৌদি লীগের ক্লাবগুলোর টাকার বস্তা নিয়ে প্রস্তত তার জন্য। অর্থ্যাৎ মাদ্রিদ ছাড়লে ইপিএল বা সৌদি লীগ, দুইটির একটি হতে পারে রদ্রিগোর ঠিকানা।
গত মৌসুমেও রিয়াল মাদ্রিদের ভরসার নাম ছিলেন রদ্রিগো। তবে নিজের পারফর্মেঞ্চ তাকে এই অবস্থানে এনেছে।
এর মাঝে ব্রাজিল দলেও তার পারফর্মেঞ্চ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। একাধিকবার নাম্বার টেন জার্সি ও মুল একাদশে জায়গা পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। রদ্রিগোর মাঝে প্রতিভার কমতি নেই।
তবে এমন করতে থাকলে খুব শীঘ্রিই লাইমলাইটের বাইরে যাবেন তিনি। আর তাতে হারিয়ে যাবে আরো এক প্রতিভাবান খেলোয়াড়।




