Homeফুটবলনেইমার এখনো ব্রাজিলের সেরা খেলোয়াড়, দাবিসাবেক ব্রাজিলিয়ান মিডের!

নেইমার এখনো ব্রাজিলের সেরা খেলোয়াড়, দাবিসাবেক ব্রাজিলিয়ান মিডের!

- Advertisement -spot_img

ব্রাজিলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর প্রায় দুই বছর হয়ে গেছে, নেইমার নেই মাঠে। হলুদ জার্সিতে নেইমারের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল বটে, তবে নেইমির ফেরা হয়নি আর। বারবার ইঞ্জুরিতে পড়ে এখনও মাঠে নামা হয়নি তার।

একদিকে নেইমির বয়স হইছে, এর বাইরে আছে ঘন ঘন ইঞ্জুরি।

জাতীয় দলে খেলার মত নেইমার এখনও পক্ব আছেন কিনা, সে প্রশ্নই করছেন অনেকে।

আগামী দিনে জাতীয় দলকে আগের মত সার্ভিস নেইমি দিতে পারবেন কিনা সেই কথাও অনেকে উল্লেখ করেছেন। তবে এইসব প্রশ্নকারীর সাথে মোটেও একমত নন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার বাপ্তিস্তা। তার কাছে নেইমার এখনও সেরা খেলোয়াড়

রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, রোমা সহ বড় বড় দলে খেলেছেন বাপতিস্তা ।

ব্রাজিলের হয়েও খেলেছেন মোট ৪৭ ম্যাচ। নিজের ক্যারিয়ারে দ্যা বেষ্ট নামে খ্যাত ছিলেন এই এটাকিং মিডফিল্ডার। এবার এই বাপিস্তাতা নিলেন নেইমারের পক্ষ। সাবেক এই মাদ্রিদ তারকা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই বলেন।

সেখানে নেইমারের এখনও অনেক কিছু দেওয়ার আছে এমনটাই মত তার। এমনকি ব্রাজিল দলের হয়ে সে এখনও অনেক কিছু জিততে পারে বলে মত বাপিস্তাতার। ফিট নেইমার ব্রাজিলের হয়ে ব্যাবধান গড়ে দিতে পারেন, এমনটাও বলেন তিনি। এছাড়া এখনও নেইমারের জন্য জায়গা খুজে দেওয়ার নির্দেশ তার।

সাম্প্রতিক সময়ে ফুটএলতালিয়ায় দেওয়া সাক্ষাৎকারে বাপতিস্তা বলেন “ নেইমার বিশ্বকাপ খেলবে কিনা? কেন নয়।

সে আমাদের দলের সেরা খেলোয়াড়। আমাদের তার জন্য জায়গা খুজে দিতে হবে। আমাদের তাকে নিয়েই ২০২৬ বিশ্বকাপে যেতে হবে।

আমি বিশ্বাস করি তার দেশের হয়ে বড় কিছু দেওয়ার ও জয় করার সুযোগ আছে। সে জয় করার জন্যই খেলতে নামবে। যদি নেইমার ফিট থাকে তবে ব্যাবধান গড়তে পারবে ব্রাজিলের হয়ে”

সর্বশেষ ১৭ এপ্রিল সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। এর আগে ইঞ্জুরি থেকে ফিরে সান্তোসের হয়ে ধীরে ধীরে ফর্মে ফিরেন তিনি।

এর মাঝে আসে জাতীয় দলেও ডাক। তবে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে আসে ইঞ্জুরি। এরপর এপ্রিলে দুই ম্যাচ খেলে আবার মাঠ ছাড়েন ইঞ্জুরি। আবার কবে মাঠে ফিরবেন সেটা এখনও নিশ্চিত নয়। তবে শোনা যায় এই ইঞ্জুরি গুরুতর নয়। খুব শীঘ্রিই মাঠে ফিরবেন তিনি।

তবে বারবার ইঞ্জুরিতে শঙ্কা থেকে যায় ব্রাজিল সমর্থকদের মনে। সেইসব শঙ্কা যেন উড়িয়ে দিলেন বাপতিস্তা।

এখনও নেইমির উপর ভরসা রাখেন তিনি। তার মত কোটি সেলেসাও ভক্তের ভরসার নেইমার জুনিয়ার। এবার দেখা যাক সান্তোস তারকা সবার ভরসার কতটা প্রতিদান দিতে পারেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here