চলতি মাসেই পাকিস্তানে খেলবে বাংলাদেশ, জবাবটা হবে ব্যাটে বলে। বাবর রিজওয়ানদের দেশে আতিথ্য নিয়ে তাদের মাঠেই মু তোর জবাব দিবে।
টেস্টের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জয়ের হাতছানি।
মুছে দিতে পারবে ২০২১এ ঘরের মাঠে হারের গ্লানি। সেবার ঘরের মাঠে এসে পাকিস্তান দল হারিয়েছিলো বাংলাদেশ দলকে।
সময় পাল্টে দাওয়াত পেয়েছে পাক মুল্লুক থেকে, শোনা যাচ্ছে আগের মতো নেই পাকিস্তান দল। এইতো সুযোগ চেপে ধরার, টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে জবাব দেয়ার।
পিএসএল শেষে পাকিস্তান দল অবশ্য জোসে থাকবে, থাকবে দীর্ঘ এক মাসের ক্লান্তি। দীর্ঘ টুর্নামেন্টে ক্লান্তি ধরা পাকিস্তানের ক্রিকেটারদের মুখের উপর ছাই ঢেলে আসার যথেষ্ট সুযোগ বাংলাদেশের।
একাটা ক্ষুধার্ত বাঘ পাকিস্তান রওয়ানা হবে মে মাসের শেষ সপ্তাহে। সিরিজ জয়ই একমাত্র লক্ষ্য। ৫ ম্যাচের সিরিজে তিন ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত। জয় পাওয়ার লক্ষ্যে টপ ক্লাস দল গঠন করার আভাস আছে।
পুরনো কিংবা নতুন নয়, পারফর্মারদের সুযোগ দেয়ার কথা শোনা যাচ্ছে।
হুট করে পারফর্মার খুজে বের করা কষ্ট হলেও টাইগার সিলেকটর্সের জন্য খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে সিরিজ শেষ করলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বেছে বেছে ক্রিকেটার নেয়া যাবে।
শামীম হৃদয় ইমনদের সঙ্গে নতুন কে বা কারা যাবে পাকিস্তান সে সম্পর্কেও জানা যাবে।
শক্তিতে পাকিস্তান এগিয়ে থাকার কথা, তবুও দারুন একটা দল গঠন করার চেষ্টায় নির্বাচকরা। বেছে বেছে পারফর্মার নিলে ঘরের মাঠে পাকিস্তান বধ সহজ হবে।
এমনিতেই পাকিস্তানের অবস্থা যাচ্ছেতাই, সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জয় ২০২১/২২ সালে। ঘরের মাঠে বছর চারেক আগের সাফল্য থেকে অনুপ্রেরণা নেয়ার থেকে টেনশন হওয়ার কথা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া সিরিজ নিয়ে।
টাইগারদের বিপক্ষে জয় পেতে হলে ব্যাকফুটে থাকা পাকিস্তানকে ফ্রন্ট ফুটে এসে বাংলাদেশকে মোকাবিলা করে তবেই না জিততে হবে। ঘরের মাঠ হলেও কঠিন হবে বাংলাদেশের বিপক্ষে এ সিরিজ।
অন্যদিকে ভিন্ন এক বাংলাদেশ দল যাবে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে এক সিরিজ খেলে পাকিস্তান গিয়ে ঘাটি গাড়বে। আরব আমিরাতের ফলাফল নিয়েই পাকিস্তান জয়ের চেষ্টা করবে টাইগাররা। তরুনদের মিশেলে এক্সাইটিং দল গড়ার কথা রয়েছে বাংলাদেশের।
পাকিস্তানকে ঘরের মাটিতে হারাতে সব ধরনের চেষ্টা তদবির বহালতবিয়তে রাখবে বাংলাদেশ।
একে তো ঘরের মাঠে সবশেষ সিরিজগুলোতে বেশ কটা খুইয়ে বসে আছে পাকিস্তান। তার উপর বাংলাদেশের জবাব অনেকটা কঠিন সমীকরণ দাড়াবে পাকিস্তানের। চাইলেও যেন এগিয়ে থাকতে পারছে না পাকিস্তান। হেড টু হেড বাংলাদেশ পিছিয়ে থাকলেও এবার বোধহয় ব্যবধান কমবে। সেই চেষ্টা করবে টাইগাররা।




