Homeফুটবলক্যাসিমিরোকে নিয়েই ব্রাজিল দলে ফিরবেন আনচেলত্তি!

ক্যাসিমিরোকে নিয়েই ব্রাজিল দলে ফিরবেন আনচেলত্তি!

- Advertisement -spot_img

আরো একবার যেন ফুটবল মহলে গেলো এবসুলেট সিনেমা। কার্লোর সাথে চুক্তি, তার রিয়াল মাদ্রিদ ডিল, ত্রিমুখী নানা দ্বন্দ্ব নিয়ে ফুটবল পাড়া কম মাতোয়ারা ছিল না। ব্রাজিল সমর্থকদের হৃদয় নিয়েও খেলা হয়েছে বেশ। কিছুক্ষণ হৃদয়ে আলো জ্বললেও অনেক সময়ই সেটা আবার ছিল নিভু নিভু আকারে।

তবে এবার আর কোন দুসংবাদ নয়। নয় কোন দুশ্চিন্তা। আজ হোক বা কাল, কার্লো আনচেলত্তিই আসছেন ব্রাজিল দলে। ইতালিয়ান কার্লোত্তোর সাথে সুসংবাদ আছে আরো। এবার তার সাথে দলে ফিরছেন ব্রাজিলের ক্যাসিমিরো।

ডরিভাল জুনিয়ারের আমলে জাতীয় দল থেকে নির্বাসিতই ছিলেন ক্যাসিমিরো।

ইঞ্জুরি ও ফর্মহীনতা সহ নানা সমস্যায় ভুগছিলেন ক্যাসে। তবে এরপরও ব্রাজিলের মিডফিল্ডের করুণ অবস্থায় তাকে কাজে লাগানো যেন।

কিন্ত ডরিভাল জুনিয়ার তাকে দলে নেননি। ডগলাস লুইজ, এডারসন , জোয়েলিংটন সহ অনেককে এই জায়গায় চেষ্টা করা হলেও কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।

কিন্ত ডরিভালের মত ভুল করতে চাননা কার্লো আনচেলত্তি। অধিকাংশ ইউরোপিয়ান সংবাদমাধ্যমের মতে, কার্লোর দলে প্রাধান্য পাবেন ক্যাসিমিরো।

এর আগে রিয়াল মাদ্রিদে কার্লোর অধীনে খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

সেখানেই তার ক্ষমতা সম্পর্কে ভালোভাবেই অবহিত আছেন এই ইতালিয়ান কোচ।

এছাড়াও বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে দারুণ ফর্মে ক্যাসে। ডিফেন্সিভলি আগের শেপে ফিরে আসছেন দ্রুত, আক্রমণভাগেও তার ঝলক দেখা যাচ্ছে। নিজের খেলা শেষ ৩ ম্যাচে ৩ গোল এসিস্টও তুলে নেন। সর্বশেষ ম্যাচে গোল আদায় করেন হেড দিয়ে।

এমন সময় তাই ক্যাসিমিরোকে হাতছাড়া করতে চাননা আনচেলত্তি। দলে তরুণদের সাথে অভিজ্ঞদের মিশ্রণ ঘটাতে চান এই অভিজ্ঞ কোচ। মাঝমাঠ দিয়ে খেলার গতিতে সচল করতে চান, আর সেখানেই দলের ইঞ্জিন হিসেবে ব্যাবহার করতে চান ক্যাসিমিরোকে।

কার্লোকে নিতে ধৈর্য্য ধরছে ব্রাজিল দল।।জুন হোক বা জুলাই, কার্লোকে পেতে সময় নিতে রাজি তারা।

আর সে কারণেই ব্রাজিলে আসার আগেই সেলেসাওদের নিয়ে আলাদা পরিকল্পনা করছেন সাবেক এসি মিলান তারকা কার্লো। সেই পরিকল্পনায়ই বড় অংশ হিসেবে আছেন ক্যাসিমিরো।

ভিনি নেইমার রাফিনহাদের সাথে যদি ক্যাসিমিরোর মেলবন্ধন সঠিকভাবে হয়, তবে কার্লোর ব্রাজিলকে রুখে দেওয়া কঠিনই হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here