বর্তমান ক্লাব বিশ্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেকোনো ক্লাব খেলতে নামলেই আলাদাভাবে পরিকল্পনা সাজায় ভিনিসিয়াসকে নিয়ে,তাছাড়া ক্লাবের ব্যাজ জার্সি ক্লাবের হার নিয়ে ভিনিসিয়াস থাকে খুবই সিরিয়াস,তার দেশীয় সতীর্থ রদ্রিগোজের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই।
অথচ সেই ভিনিদের মাথাব্যাথাই নেই যেন জাতীয় দলে হারার পর,এবংকি রাফিনিয়ার পারফরম্যান্সও ক্লাবের মতো হয়না জাতীয় দলে,অন্তত কথায় ভাবা যায় দল নিয়ে সিরিয়াস তিনি,
তাবে বাকিদের ব্রাজিল দলের প্রতি ভালবাসা নিয়ে আছে শংশয়,আর সেই প্রশ্ন তুলেছেন ব্রাজিলের ৪র্থ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোমারিও।
ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিও বলেন, ‘আমি দেখি খেলোয়াড়রা তাদের ক্লাবের জন্য অনেক বেশি খেলে, জাতীয় দলের জন্য ততটা নয়।’
এছাড়াও রোমাড়িও সন্দেহ প্রকাশ করে যে তারা ইচ্ছে করেই এমন খারাপ খেলে কিনা।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত না তারা ইচ্ছাকৃতভাবে খারাপ খেলছে কিনা, কিন্তু তাদের কমিটমেন্টের স্তর স্পষ্টভাবে আলাদা।’
এই প্রজন্মের আগে বিশেষ করে রোমারিওদের সময় জাতীয় দলের জন্য সবাই নিজেদের উজাড় করে দিতো,এবং তাদের জয়ের ক্ষুধা নিয়ে রোমারিও স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার প্রজন্মে আমরা জাতীয় দলের জন্য সবকিছু উজাড় করে দিতাম।
আমাদের মধ্যে ছিল জয় পাওয়ার ক্ষুধা। ওরা যদি সেটা বোঝে, তাহলে হয়তো জিতবে।’
ক্লাব নয় আজীনর জাতীয় দলের জন্যই গর্বিত রোমারিও,
তিনি আরও বলেন, ‘জাতীয় দল মানে ভিন্ন কিছু। আমি গর্বিত আমি সেখানে যা অর্জন করেছি, এবং সেটাই আমার ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করেছে।’
ব্রাজিল দলের সবচেয়ে বড় সমালোচনা আসে আর্জেন্টিনার বিপক্ষে ৪–১ গোলের লজ্জাজনক পরাজয়ের পর।
ওই ম্যাচের আগে রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা আর্জেন্টিনাকে পিষে দেব… আমি অবশ্যই গোল করব।’
কিন্তু বাস্তবে ছিল উল্টো। রাফিনিয়া ছিলেন নিষ্প্রভ। আর এখন রোমারিও তার সেই মন্তব্য নিয়ে বলেন, ‘ওই ম্যাচের ফলাফল ভয়াবহ ছিল, এবং রাফিনিয়া প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।’
এক কথায় ভক্তদের বড় একটা অংশ আগে থেকেই প্রশ্ন তুলেছিলো ভিনিদের ক্লাব ও জাতীয় দলের ভিন্ন পারফরম্যান্স নিয়ে।যারা ক্লাবে ব্যালনডিওর প্রত্যাশি হয় আর জাতীয় দলে গড়ে দশ ম্যাচেও এক গোল পায়না ঠিকমতো!
২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার সাথে হার দিয়ে শুরু,২০২২ সালে টাইব্রেকারে হেরে সেমির আগেই বাদ এরপর,২০২৪ সালের কোপায় খেলতে পারেনি ফাইনালও।
এরপরও ঘরের মাঠে ও এওয়্যে ম্যাচে উভয় জায়গায় আর্জেন্টিনার বিপক্ষে হার,হেরেছে আরো ছোট দলের বিপক্ষেও।




