রিয়াল ভায়োলিদেদের বিপক্ষে দ্বিতীয়ার্থে মাঠে নামলেন। দল তখন ১-০ গোলে পিছিয়ে। চ্যাম্পিয়নস লীগের আগে রেষ্ট পেয়েছিলেন কোচের থেকে।
তবে দলের প্রয়োজনে আবারো নামতে হলো মাঠে। আর মাঠে নেমে হলেন দলের ত্রাতা। দুরপাল্লার এক গোল করলেন, পিছিয়ে থেকে দলকে জয় এনে দিলেন। লীগ টাইটেলে আবারো দলকে রাখলেন এগিয়ে।
এরকম একবার নয়, এই মৌসুমে বহুবার এমন মুহুর্ত গেছে রাফিনহা। কখনও বেনফিকা, কখন বায়ার্ন, কখন রিয়াল মাদ্রিদ থেকে লা লীগার গুরুত্বপূর্ণ ম্যাচ, রাফিনহা পা হরকাননি একবারও।
৫২ ম্যাচে ৫৩ গোল এসিস্ট, চাঞ্চ ক্রিয়েটে সর্বোচ্চ, ড্রিবলিং, ক্রসেস, কর্নার রাফিনহা করেছেন সম্ভাব্য সব কিছু। এই যে বার্সার বদলে যাওয়ার গল্প, হ্যান্সি ফ্লিকের দলের মুল সেনাই তো তিনি। এই মৌসুমে রাফিনহা যা করেছেন, এক মৌসুমে মেসি, রোনালদো ছাড়া এমন করতে পারেননি কেউ।
অথচ এই রাফিনহা থাকতে পারেন ব্যালন বঞ্চিত। ইউরোপীয়ান মিডিয়ার হাইপে বর্তমানে রাফিনহা না, ব্যালনের রেসে এগিয়ে পেদ্রি, ইয়ামালরা। এইতো ওয়ান ফুটবল কিছুদিন আগে দেওয়া ব্যালনের সম্ভাবনায় রাফিনহা থেকে এগিয়ে রাখেন ইয়ামালকে।
অথচ পরিসংখ্যান বা ম্যাচ ইম্প্যাক্ট, সবখানেই এগিয়ে রাফিনহা। ইয়ামালের সাথে পরিসংখ্যানে এগিয়ে ঢেড়।
দুইজনেই খেলেন উইঙ পজিশনে। তাই এই তুলনা দেওয়া যায় অবশ্যই৷ যেখানে ইয়ামাল ৩৫ গোল এসিস্ট করেছেন, রাফিনহা করেছেন ৫৩ টি। চাঞ্চ ক্রিয়েটে, ক্রসিংএ এগিয়ে রাফা।
হ্যা এই বয়সে ইয়ামাল যা করেছেন তা প্রশংসনীয়, কিন্ত তাতে তো ব্যালন ডি অর তাকে দিয়ে দেওয়া যায়না রাফিনহাকে টপকে। পেদ্রি দারুণ করছেন বটে, কিন্ত এর আগে টনি ক্রুস, মদ্রিচ, জাভি, ইনিয়েস্তাদের ভীরে ব্যালন মেসি রোনালদোর কাছেই যেত। তবে রাফিনহার বেলায় কেন এত নিয়ম।
এই নিয়মে শঙ্কস জাগে গত আসরের ব্যালনের কথা মনে করলে। পরিষ্কার এগিয়ে থেকেও শেষ মুহুর্তে ব্যালন বঞ্চিত হন ভিনিসিয়াস জুনিয়ার।
সেবার অনেকে ভিনির আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। কিন্ত আচরণে তো রাফিনহা অনেক এগিয়ে, এমনকি দলকে বারবার নেতৃত্ব দেওয়ার গুণাবলির জন্যও তো আরো বেশি ভোট পাওয়ার কথা তার। তবুও এবার মিডিয়া হাইপে যেন রাফিনহাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে।
ব্রাজিলিয়ান বলেই কি তবে অবহেলা, এত কারচুপি এবার এই প্রশ্ন সত্যি সত্যিই সামনে আনা যায়। অন্তত এক মৌসুমে এতকিছুর পর যদি সত্যিই ব্যালন না পান রাফিনহা, তবে এই পুরষ্কারের উপর আসলেই আস্থা হারাবে ভক্তরা।




