Homeক্রিকেটএকের পর এক সুযোগ পাচ্ছেন সৌম্য; অঙ্কনের সুযোগ আসবে কবে?

একের পর এক সুযোগ পাচ্ছেন সৌম্য; অঙ্কনের সুযোগ আসবে কবে?

- Advertisement -spot_img

কতটা পথ হাটলে পথিক বলা যায়? সৌম্যকে আর কত সুযোগ দিলে তার জন্য যথেষ্ট হয়!

বছরের পর বছর জাতীয় দলে খেলেও নিজের জায়গা পোক্ত করতে পারেননি। বড় মঞ্চে তো দূরের কথা দ্বিপাক্ষিক সিরিজে সিঙ্গেল একটা ম্যাচ জিতিয়েছেন এমন ঘটনার নজিরও সাম্প্রতিক সময়ে নেই।

তবুও সৌম্য সরকার একের পর এক সুযোগ পেয়েই যাচ্ছেন। জাতীয় দলে সৌম্যর সুযোগ পাওয়াটা মামুলি কোনো ব্যাপার নয়, বলা যায়- ঋন করছেন বাহাতি এই ব্যাটার। যে ঋণ শোধ করতে হবে তাকেই। পারফরম্যান্সের নিক্তিতে মেপে মেপে কর্য শোধ করতে হবে।

তবে এর আগে একটা ব্যাপার নিয়ে আলোচনা করতেই হবে, পাকিস্তান ও আরব আমিরাত সিরিজে বাংলাদেশ দলে ৪ জন ওপেনার থাকলেও নেই ফিনিশার রোলে খেলা একজন ইনফর্ম ফিনিশার।

স্পষ্ট করে বললে মাহেদুল ইসলাম অঙ্কনের বাদ পরা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। অঙ্কনের মতো টপ ক্লাস ফিনিশারকে অন্তত একটা সিরিজের স্কোয়াডে রাখাই যেতো। পাকিস্তান না হোক আরব আমিরাতের বিপক্ষে নিঃসন্দেহে জায়গা পেতে পারতেন অঙ্কন।

এমন তো হতেই পারতো অঙ্কনকে আরব আমিরাতের বিপক্ষে সুযোগ করে দেয়া যেতো। বড় দল পাকিস্তান তাদের বিপক্ষে অভিজ্ঞ কাউকে দলে ডাকা যেতো।

কিন্তু না তা হয়নি, আরব আমিরাতের বিপক্ষে যে দল নিয়ে খেলবে ঐ একই স্কোয়াড খেলবে পাকিস্তানের বিপক্ষে। বড় দলের বিপক্ষে অভিজ্ঞ ক্রিকেটার আর অনভিজ্ঞ কাউকে তুলনামূলক ছোট দলের বিপক্ষে সুযোগ করে দেয়া যেতো।

অঙ্কনকে সুযোগ করে না দেয়ায় তেমন ক্ষতি হয়নি, তবে বিপিএলে দারুন পারফর্ম করা ব্যাটারের পারফরম্যান্সের স্বীকৃতি দেয়াই যেতো। ১২ ইনিংসে ৩১৬ রান করেছেন অঙ্কন, গড় ৩৫ এর বেশি স্ট্রাইক রেট ১৭৪। সাধারণ কোন স্ট্যাট নয় তা হলফ করে বলা যায়।

তবে বলতেই পারেন এই অঙ্কনকে এখনই সুযোগ না দিয়ে তাকে আরও পরিনত করা যেতে পারে। হ্যাঁ তাতো বটেই, তবে সে নিয়েও সুষ্ঠু পরিকল্পনা থাকা উচিৎ। জাতীয় দলের আসেপাশে রাখা, ঘরোয়া লিগের পারফরম্যান্সের মূল্যায়ন যদি করা হয় তবেই অঙ্কন ও বাংলাদেশ দলের জন্য দারুন কিছু হবে বলে আশা করা যায়!

অঙ্কনের জন্য ভালো কিছু অপেক্ষা করলেও সৌম্যর জন্য বোধহয় খুব ভালো কিছু অপেক্ষা করবে না যদি সরকারের ব্যাটে রান না ফেরে। সৌময ফর্মে ফিরুক সেটাই চাওয়া, মাহেদুল ইসলাম অঙ্কনরা পর্যাপ্ত সুযোগ পাক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here