Homeফুটবলপাউলো দিবালার বাৎসরিক আয়: কত টাকা উপার্জন করেন আর্জেন্টিনার এই সুপারস্টার?

পাউলো দিবালার বাৎসরিক আয়: কত টাকা উপার্জন করেন আর্জেন্টিনার এই সুপারস্টার?

- Advertisement -spot_img

ইঞ্জুরি তার ক্যারিয়ারের প্রধান শত্রু৷ প্রতি মৌসুমেই একাধিকবার ইঞ্জুরিতে আক্রান্ত হন। কিন্ত এরপরও তার প্রতিভা ও পারফর্মেঞ্চ নিয়ে কারো নেই সন্দেহ। যে বিশ্বাস আছে রোমার কতৃপক্ষেরও। যে কারণে এখনও তাদের দলের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় পাওলো দিবালা।

রোমার হয়ে ৩ মৌসুম ধরেই পারফর্ম করে আসছেন। এই মৌসুমে করেছেন ১২ গোল এসিস্ট।

গত আসরে পেয়েছেন ২৬ গোল এসিস্ট। ২৫ গোল এসিস্ট পেয়েছেন এর আগের আসরে। ইঞ্জুরির কারণে এবার গোল এসিস্ট কম এসেছে।

তবে ম্যাচ ইম্প্যাক্ট থেকেছে আগের মতই। কোচ বদল হলেও তাই পাওলো দিবালার কোন বদল হয়নি। জোসে মরিনহো থেকে ক্লাদিও রানারিও, সবার ভরসার নাম দিবালা।

যে কারণে দিবালাকে অর্থ দিতে কোন কার্পন্যতা নয় রোমার। সাম্প্রতিক সময়ে প্রকাশ পেয়েছে তার বাৎসরিক মুল্য।

আর সেই তালিকায় দেখা গেছে তার বাৎসরিক বেতন প্রায় ২০০ কোটি টাকা। বছরে পাওলো দিবালা আয় করেন ১১.৮ মিলিয়ন ইউরো। ডলারের অঙ্কে যা প্রায় ১৪.৭ মিলিয়ন ডলার। টাকার অঙ্কে যা দ্বারায় ১৮৭ কোটি টাকা।

এছাড়া প্রতি সপ্তাহে দিবালার আয় দ্বারায় মোট ২ লাখ ১৮ হাজার ইউরো। যা ডলারের অঙ্কে দ্বারায় ২ লাখ ৮৩ হাজার ৫৪ ডলার।

এই অর্থকে টাকায় রুপান্তর করলে দ্বারায় ৩কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৭৮১ টাকা।

এছাড়া এমন সম্পদকে ভাগ করলে পাওয়া যায় দিনে প্রায় ৪০ হাজার ডলার বা ৫০ লাখ টাকা আয় করেন পাওলো দিবালা।

দিবালার এই বেতন রোমায় খেলা বর্তমানে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ বেতন।

এমনকি ইতালিয়ান লীগ সিরিআ তে খেলা খেলোয়াড়দের মাঝে তৃতীয় সর্বোচ্চ বেতন। সেখানে স্বদেশী লাউতারো মার্টিনেজ সিরিআ তে সর্বোচ্চ আয় করা খেলোয়াড়।

তবে এর চেয়েও অনেক বেশি অর্থের প্রস্তাব পান দিবালা। সৌদি আরব তাকে বছরে ৩০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দেয়।

যা তার বর্তমান বেতনের তিন গুণ। সে প্রস্তাব ফিরিয়ে দেন দিবালা। যে কারণে তার প্রতি ক্লাবও হয় সন্তষ্ট। এর আগের ডিলে থেকে এই ডিলে তাই বাড়ানো হয় দিবালার বেতন।

অবশ্য পে এভ্রি পেনি পারফর্মেঞ্চ করে যাচ্ছেন দিবালা। আগামী দিনে তার পারফর্মেঞ্চের ধারা বজায় থাকুক এমনটাই চাওয়া সবার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here