আমার জানামতে সাকিব অনেক ভালো একজন মানুষ,জেনেশুনে কারো ক্ষতি করার ছেলে সাকিব না! ” বেসরকারি টেলিভিশন আর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইমরুল কায়েস!
সাবেক সতীর্থ সাকিবের সাথে পার্টনারশিপে ব্যাবসাও করেছেন কায়েস,কেন বন্ধ হয়েছিলো সেই ব্যাবসা তাও জানান ইমরুল! সাকিবকে ব্যাবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে আরো ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিলো সাকিবের এমনটাই দাবি সাবেক টাইগার ওপেনারের,
সাকিব খেলায় নেই দীর্ঘদিন, দেশেরই খেলায় নেই এমনটা নয়,বোলিংয়ে নিষেধাজ্ঞায় পড়ার পর থেকে কোনো খেলাতেই নেই সাকিব,যদিও কেটেছে নিষেধাজ্ঞা।
তবে খেলার মাঠে না।থাকলেও আলোচনা সমালোচনায় ঠিকই আছেন দেশের ইতিহাসের এই সের খেলোয়াড়।
বেসরকারি টেলিভিশন আর টিভির অনলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে সাকিব সম্পর্কে কথা বলেছেন তার একসময়ের সতীর্থ ও ব্যাবসায়ীক পার্টনার ইমরুল কায়েস।
তাকে সেখানে প্রশ্ন কর হয়, সম্প্রতি সাকিবের ব্যবসা-বাণিজ্য নিয়ে অনেক অনিয়মের তথ্য উঠে এসেছে। আপনি তার সঙ্গে ব্যবসা করেছেন, এ বিষয়ে সাকিবের জ্ঞান বা সে কতটুকু বোঝে
ইমরুল কায়েস সেই প্রশ্নের জবাবে বলেন “আমি যত দূর তাকে চিনি, সে খুব ভালো একজন মানুষ। সে জেনে শুনে কারও ক্ষতি করবে না কখনও।
আসলে সাকিব একজন ক্রিকেটার সে এতো কিছু বোঝেনি। তাকে যেভাবে বোঝানো হয়েছে, সেভাবে বিনিয়োগ করেছে। এক কথাই তাকে ব্যবহার করা হয়েছে।”
তবে দেশের ইতিহাসের সবচেয়ে মেধাবী এই ক্রিকেটারের আরো শতর্ক হওয় উচিৎ ছিলো কিনা এমন প্রশ্নে কায়েস বলেন,
“অবশ্য না, সে বাংলাদেশের সবচেয়ে তারকা ক্রিকেটার। সে থাকবে সবার উপরে। তাই ব্যবসার বিষয়ে অনেক ভেবে ও সতর্ক থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।”
এছাড়া সাকিবের সাথে একসাথে করা রেস্টুরেন্ট বন্ধ হওয়ার কারন হিসেবে করোনাকালীন সমস্যার কথা উল্লেখ করেন কায়েস।
দেশের ক্রিকেটে সাকিব মাঠের ক্রিকেটে বিতর্কের উর্ধে হলেও,তার আচারন বা বাহিরের অনেক বিষয় সমালোচিত অনেক আগে থেকেই,সেখানে ষোলকলা পুর্ন হয় আওয়ামী সরকারের হয়ে নির্বচন ও আন্দলোন চলাকালীন সময়ে চুপ থেকে।
তবে সাকিবকে কাছ থেকে দেখ ইমরুল কায়েস জানিয়েছেন সাকিবের ইতিবাচক চরিত্র নিয়েই।




