Homeক্রিকেটনিউজিল্যান্ডের বিপক্ষে ১১২ রানের বিস্ফোরক ইনিংস — ভয়ংকর রূপে ফিরছেন সোহান?

নিউজিল্যান্ডের বিপক্ষে ১১২ রানের বিস্ফোরক ইনিংস — ভয়ংকর রূপে ফিরছেন সোহান?

- Advertisement -spot_img

বিপিএলে এক ওভারে ৩০ রান,ডিপিএলেও ধারাবাহিক, লিস্ট এ’তে গত ৯ ইনিংসে সেঞ্চুরীই হাকিয়েছেন ৩ টি,উইকেট রক্ষক হিসেবে তার তুলনা মেলা ভার!

বলছিলাম দেশের সেরা উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের কথা! এ দলের অধিনায়কত্ব পেয়ে প্রথম ম্যাচে দারুন অধিনায়কত্ব দিয়ে সবার নজড় কেড়েছেন,আর আজ দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে হাকালেন সেঞ্চুরি, ক্যাপ্টেন আর কিপার হিসেবেও করলেন বাজিমাত।অঙ্কনের সাথে মিলে বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ডটাও করলেন তিনি!


১১২ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে যেখানে ১০১ বলে ৭টি হাকিয়েছেন চার,আর সাথে ছয় হাকিয়েছেন ৭ টি! অর্থাৎ ১১২ রানের মধ্যে ৭০ রানই করেছেন বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে।

অবশ্য দীর্ঘদিন যাবৎই ঘরের মাঠে ভালো খেলছেন সোহান,যদিও জাতীয় দলে ডাক আসছেনা এই দেশসেরা উইকেট রক্ষক ব্যাটারের।

তবে এ দলের অধিনায়কত্ব তাকে দেওয়ায় বেশ ভালো করেই অনুমান করা যাচ্ছে শীঘ্রই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন তিনি।
আজ অবশ্য সোহানের মতো বাকি ব্যাটাররাও দারুন করেছেন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ হোসেনের উইকেট হারায় বাংলাদেশ। পরে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি এনামুল হক ও মোহাম্মদ নাঈম শেখ।

নিজের ভুলে রান আউট হয়ে ফেরেন ৩৪ বলে ৩৯ রান করা এনামুল। নাঈমের ব্যাট থেকে আসে ৪১ বলে ৪০ রান।
৯৭ রানে ৩ উইকেট পড়ার পর জুটি বাধেন মাহিদুল ও সোহান।

শুরু থেকেই সাবলীল ছিলেন সোহান। প্রথম ২২ রানের মধ্যে ৩টি ছক্কা মারেন অধিনায়ক।
অন্য প্রান্তে রানের জন্য ভুগতে থাকেন মাহিদুল। পরে তিন ওভারের মধ্যে দুটি ছক্কা মেরে চাপ কিছুটা দূর করেন তিনি।


আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৫৩ বলে পঞ্চাশ পূর্ণ করেন সোহান। একই ছন্দে এগিয়ে তিন অঙ্কে পৌঁছাতে তার লাগে আর ৩৯ বল। ব্যক্তিগত ৮০ রানে ক্লার্কের বলে তার ক্যাচ ছাড়েন ফোকস। পরে ক্লার্কের বলেই মিড অফে ক্যাচ দিয়ে থামে তার ইনিংস।

রয়েসয়ে শুরু করা মাহিদুল ফিফটি করতে খেলেন ৬৮ বল। পরে দ্রুতই বলের সঙ্গে রানের ব্যবধান ঘুচিয়ে নেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। পরের পঞ্চাশ করতে আর মাত্র ৩৫ বল লাগে তার।


তিন অঙ্ক ছোঁয়ার আগে মাহিদুলও ভাগ্যের সহায়তা পান। জশ ক্লার্লসনের বলে ৯১ রানে তার ক্যাচ ছেড়ে দেন জো কার্টার। জীবন পেয়ে আর ঝুঁকি না নিয়ে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন মাহিদুল।


ফলে ৩৪৫ রানের রেকর্ড টার্গেট দাড় করে টাইগাররা, যার ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো সোহানের দল!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here