Homeআইপিএলআইপিএল সেমিফাইনালে কোন ৪ দল?

আইপিএল সেমিফাইনালে কোন ৪ দল?

- Advertisement -spot_img

চলছে আইপিএল ২০২৫ গ্রুপ পর্বের ৭০ ম্যাচের মধ্যে ইতোমধ্যেই ৫৭ ম্যাচ শেষ দলগুলোর।আর তাই চলছে শেষ চারে ওঠার লড়াই।


যেখানে ইতোমধ্যেই বিদায় নিয়েছে চারদল।১২ ম্যাচে ৩ জয়ে মাত্র ৬ পয়েন্ট সফলতম দল চেন্নাই বিদায় নিয়েছে সবার আগে।
একইভাবে ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে রাজস্থান রয়েলসও।

এদিকে বিদায় নিয়েছে বলা চলে ১১ ম্যাচে ৭ পয়েন্ট নেওয়া হায়দ্রবাদও।তবে খাতা কলমে এখনো বিদায় নেওয়া বাকি কলকাতা নাইট রাইডার্স ক লখনৌর।

পয়েন্ট তালিকার ৭ নম্বরে থাকা এলএসজি ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ডু ওর ডাই অবস্থানে।তাদের চেয়েও বিপদে আছে ৬ নম্বরে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা। গতকাল জয়ের ম্যাচে পরাজয় নিয়ে বিপদে আছে তারা।


নিভু নিভু আশা বেঁচে থাকা দলটির বাকি দুই ম্যাচেই জিততে হবে, পাশাপাশি চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।


অথচ কলকাতা জয়ের মঞ্চ তৈরিই করে ফেলেছিলো। ইডেন্স গার্ডেন্সে আগে আজিঙ্কা রাহানের ৪৮, আন্দ্রে রাসেলের ৩৮ ও মানিশ পান্ডের ৩৬ রানে ভর করে ১৭৯ রান তোলা দলটি ৬০ রানেই চেন্নাইয়ের ৫ উইকেট তুলে নেয়। আয়ুশ মাত্রে ও ডেভন কনওয়ে দুজনই শূন্য করে সাজঘরে ফেরেন। উরভিল পাটেল করেন ৩১ রান।

এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ৮ ও রবীন্দ্র জাদেজা ১৯ রান করে তুলেন। এরপর ম্যাচের মোড় ঘুরিয় দেন দেওলাদ ব্রেভিস।

এই প্রোটিয়া ব্যাটার দুশোর বেশি স্ট্রাইকরেটে ৫২ রান করে আউট হওয়ার পর চেন্নাইয়ের বলতে গেলে জয়ের বন্দরেই পৌঁছে যায়।

বাকি পথটা শিভম দুবে ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে সারে চেন্নাই।
এদিকে তালিকার ৫ নম্বরে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নেওয়া দিল্লী,শেষ চারে যাওয়ার সব চেষ্টাই করবেন তারা।আর শীর্ষ চারে থাকা আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে পয়েন্ট তুলেছে ১৪,সেখানে।শেষ চারে যেতে সবই করবে আম্বানির দল।শীর্ষ তিন নম্বরে আছে পাঞ্জাব কিংস।

১১ ম্যাচেই দলটির পয়েন্ট ১৫,সমান ম্যাচে রাজস্থান ও গুজরাট ১৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই শেষ চারে এক পা দিয়ে রেখেছেন তা বলাই যায়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here