সর্বশেষ ২০২০ সালে সার্জিও আগুয়েরোর জোটে এই পুরষ্কার। প্রিমিয়ার লীগে মোট ৭ বার এই পুরষ্কার পান কুন আগুয়েরো। এরপর ৫ বছরে কোন আর্জেন্টাইন এর জোটেনি এই পুরষ্কার। এবার সেই ক্ষরা পুরণ করলেন এলেক্সিস ম্যাক এলিস্টার। চতুর্থ আর্জেন্টাইন ফুটবলার হিসেবে জয় করলেন প্রিমিয়ার লীগের মাসের সেরা খেলোয়াড়ের খেতাব।
ইএ স্পোর্টসের সাথে পার্টনারশিপে এই পুরষ্কার দেয় ইপিএল কতৃপক্ষ। সেখানে এপ্রিলে ম্যাক এলিস্টারের পারফর্মেঞ্চ তাকে এনে দেয় এমন পুরষ্কার। এই সময় ৫ প্রিমিয়ার লীগ গেমের ৫ টাতেই শুরুর একাদশে থাকেন এলিস্টার। ৫ ম্যাচে করেন ৩ গোল এসিস্ট। ২ গোলের সাথে থাকে এক এসিস্ট।
৫ ম্যাচে ম্যাক এলিস্টার ১০ বার চাঞ্চ ক্রিয়েট করেন।এছাড়া লং বল, কর্নার, ট্যাকেলস, ডুয়েলস সবখানেই ছিলেন অনবদ্য। এই ৫ ম্যাচের প্রতিটা ম্যাচেই জয় পায় তার দল লিভারপুল। আর সেখানে প্রতিটা ক্ষেত্রে থাকে এলিস্টারের পারফর্মেঞ্চ।
যে কারণে আগেই লিভারপুলের মাসের সেরা খেলোয়াড় হন এলিস্টার। এবার একই সাথে হলেন প্রিমিয়ার লীগের মাসের সেরা। কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরোর পর ম্যাক এলিস্টার পেলেন এমন সম্মান। যা আনন্দিতই করবে আর্জেন্টাইন ভক্তদের।
তবে শুধু এই মাসে নয়, এই মৌসুমেই লিভারপুলের অন্যতম সেরা খেলোয়াড় ম্যাক এলিস্টার। ১ মৌসুম আগে লিভারপুলে যোগ দেন ম্যাক এলিস্টার। গত আসরে ম্যানচেস্টার সিটির জন্য শিরোপা জয় করা না হলেও এই আসরে শিরোপার স্বাদ পায় তারা। সব ধরণের আসরে এবার ম্যাক এলিস্টার করেন ১৩ গোল এসিস্ট। ম্যাচপ্রতি তার রেটিং ৭.৩ এর অধিক।
প্রিমিয়ার লীগে ৩৪ ম্যাচে ১০ গোল এসিস্ট করেন। এর সাথে ৪৯ লং বল, ২২ সফল ক্রস, ৪৪ বার করেন চাঞ্চ ক্রিয়েট। মোট ৫৮ ট্যাকেলস জয় করেন, ডুয়েলস জয় করেন ১৭০ টি। এছাড়া মাঝমাঠের নিয়ন্ত্রণ ও পাসিং এও ছিলেন অনন্য। যে কারণে দীর্ঘদিন পর আবারো শিরোপা উজ্জাপন লিভারপুলের।
এই মুহুর্তে লিভারপুল তো বটেই, প্রিমিয়ার লীগেরই অন্যতম সেরা মিডফিল্ডার ম্যাক এলিস্টার। যে কারণে আরো বড় বড় ক্লাবের আগ্রহে আছেন তিনি। তবে লিভারপুলেই যেন আনন্দে আছেন এলিস্টার। বিশেষ করে যেভাবে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন, পুলদের হয়ে আরো অনেক কিছু জয়ই বাকি আছে এই আর্জেন্টাইন মিডের। আর তার ভক্তদের তাকে ঘিরে থাকবে এটাই প্রত্যাশা।




