তাকে বলা হত ফেক ব্রাজিলিয়ান। ব্রাজিলিয়ান হয়েও তার ড্রিবলিং এবিলিটির জন্য হত অনেক সমালোচনা। অথচ এই মৌসুম শেষে তিনি এই মৌসুমের বেষ্ট ব্রাজিলিয়ান। তর্কসাপেক্ষে মৌসুমের সেরা ফুটবলার বললেও ভুল হবেনা।
অথচ গত মৌসুম শেষে তার যাওয়ার কথা ছিল সৌদি প্রো লীগে। পারফর্মেঞ্চের নিম্নগতি, দলের ডাউনফল, জাতীয় দলে স্থায়ী না হওয়া আরো অনেক কিছু তাকে আঘাত করেছিল।
এর সাথে সাবেক কোচের সাথে দ্বন্দ্বটাও উঠে আসে। তবে নতুন কোচ আসলে ধৈর্য্য ধরেন রাফা। পরিশ্রম আর পারফর্মেঞ্চ, দুটি দিয়েই ফিরে আসেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
রাফিনহার তাও পথ ছিল। সমালোচনা হলেও ছিল প্রশংসাও। জাতীয় দলেও নিয়মিত ছিলেন, একাদশেও সুযোগ পেতেন।
কিন্ত হারিয়ে যাওয়ার পথেই ছিলেন এন্থনি। বিশেষ করে তাকে নিয়ে যে পরিমাণ ট্রল হয়েছে, তার মুখোমুখি হয়নি আর কোন ফুটবলার। কিন্ত সেই এন্থনিও ফিরেছেন।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফেরার জন্য লোনে রিয়াল বেটিসে আসেন এন্থনি।
সেখানে এসে এর মাঝে ১৩ গোল এসিস্ট এন্থনি, ম্যাচপ্রতি গড় ৭.৭। এই মৌসুমে কনফারেন্স লীগে ৮ ম্যাচে ৭ গোল এসিস্ট করেছেন।
কনফারেন্স লীগের ফাইনালে তুলেছেন দলকে। আছেন লা লীগায় চ্যাম্পিয়নস লীগ খেলার দৌড়ে।
অথচ এত গোল এসিস্ট শেষ কয়েক মৌসুম মিলিয়েও যেন হয়নি এন্থনির।
শুধু যে গোল করছেন তা নয়, ড্রিবলিং করছেন, চাঞ্চ ক্রিয়েট করছেন। গোল করছেন আবার ডিবক্সের বাইরে থেকে, কখনও করছেন ফ্রিকিক থেকে। বাম পায়ের শটে এতটাই নিখুত হয়েছেন যে তাকে পরাস্ত করতে পারেনা কেউ
এই দুইজন ফিরে এসেছেন, তবে এমন করতে পারেননি অনেক ব্রাজিলিয়ান। অস্কার, পাতোরা পিক টাইমে টাকা বেছে নিয়ে গেছেন অখ্যাত লীগে।
জাতীয় দলে ডাক পাওয়া ও জাতীয় দলের আশেপাশে থাকা গ্যালেনা পোর্তো ছেড়ে গেছেন সৌদি আরবে। এমনকি এখনও চাইলে জাতীয় দলের রাডারে থাকতে পারতেন ফিরমিনহো। কিন্ত সৌদিকে বেছে নেন তিনি।
জাতীয় দলের আলোচনায় কি দুর্দান্তভাবে ছিলেন বেন্তো, লিওনার্দো, ব্রেমাররা। তাদের ঘিরে ভবিষ্যতের স্বপ্নও দেখেছে অনেকে।
অথচ তারাও টাকাকে প্রাধান্য দিয়ে চলে যান সৌদিতে। ভিটর রক, ওয়াশিংটনরা অল্পদিনে ধৈর্য্য হারান, চলে আসেন ব্রাজিলের লীগে, নিজেদের প্রমাণের জন্য পরিশ্রম করেননা।
এত এত ঝড়ে পরাদের উদারণের মাঝে আলোর রশ্নি এই রাফিনহা, এন্থনিরা। আগামী দিনে যদি এদের দলে পাল্লা ভারী হয়, তবেই সুন্দর ভবিষ্যতের হাতছানি ব্রাজিলের।




