Homeফুটবলকোচ হয়েই অভিজ্ঞ ব্রাজিলিয়ান ট্যাঙ্ক খ্যাত ক্যাসেমিরোকে দলে চান আনচেলত্তি!

কোচ হয়েই অভিজ্ঞ ব্রাজিলিয়ান ট্যাঙ্ক খ্যাত ক্যাসেমিরোকে দলে চান আনচেলত্তি!

- Advertisement -spot_img

মিলিটাও,ভিনি রদ্রিগো,এন্রিকরা সবাই পরিচিত মুখ আনচেলত্তির জন্য।তবে আছেন আরো একজন,তিনি ব্রাজিলিয়ান ট্যাঙ্ক খ্যাত বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো।

তবে ক্যাসেমিরো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ধীরে ধীরে বাদ পরেছেন ব্রাজিলের দল থেকেও,বিশেষ করে ডরিভালের আমলে ডাকা হয়নি তাকে।

তবে ম্যানচেস্টার ইউনাইটেডে এই মুহুর্তে দুর্দান্ত ফর্মে থাকা ক্যাসেমিরো, ডিফেন্সের পাশাপাশি অফেন্সিভেও দারুন খেলছেন,আর সেই অভিজ্ঞ ক্যাসেমিরোকে ব্রাজিল দলের অন্যতম লিডার হিসেবে দেখতে চান আনচেলত্তি!

গতকাল এক পোস্টে ফ্যাবরিজো রোমানো জানিয়েছেন এমন কথা।

সান্তিয়াগো বার্নাব্যু থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্রাফোর্ডে ভিড়েছিলেন ক্যাসেমিরো। একটি গণমাধ্যমকে তখন কাসেমিরো বলেছেন, ‘আমি আগেই কাউকে কিছু বলিনি। একবারই শুধু ম্যানচেস্টারে যাওয়ার ব্যাপারে দ্বিধায় ছিলাম।

আমার মনে আছে, সেটা ছিল শুক্রবারের এক দুপুর এবং আমার সাক্ষর ছাড়া যাওয়ার প্রক্রিয়া প্রায় শেষ ছিল।

মানুষ জানত সেই প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে।

তারপর আমি আনচেলত্তির সঙ্গে কথা বলতে যাই। আমি তার অফিসে যাই। তিনি ব্যাপারটি এরই মধ্যে জেনে গিয়েছিলেন। আমি দরজা খুলি এবং মুখোমুখি হয়ে দেখি, আনচেলত্তি কাঁদছেন।’

কাসেমিরোর ভাষ্যমতে, ‘তিনি আমাকে বলেছিলেন, ‘‘ক্যাসে, আমি জানি না আমি কেন কাঁদছি। কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি এবং তোমাকে যেতে দিতে চাই না।

’’ সেই সময়ই আমি দ্বিধায় পড়েছিলাম আমি উপলব্ধি করেছিলাম, সেখানকার মানুষ আমাকে কত ভালোবাসতো। কিন্তু, আমি এরই মধ্যে কথা দিয়ে দিয়েছিলাম। এবং আমার কথা যেকোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।’

অর্থাৎ ক্যাসেমিরো আর আনচেলত্তির সম্পর্ক কতটা গভীর তা স্পষ্ট এই সাক্ষাৎকারেই।

গত বিশ্বকাপের পর তিতের বিদায়, এরপর মেনজস,দিয়াজ,ডরিভালদের মধ্যে কেওই ব্রাজিলকে সফলতার মুখ দেখাতে পারেনি!

তবে এবার তাই এমন এক কোচকে ডাকলেন,যিনি তর্কসাপেক্ষ বিশ্ব সেরা কোচ! অন্তত অর্জনেতো এমন দাবি করতেই পারেন।তবে অনেক নাটকীয়তার পর জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন চড়া মুল্যেই।কিছু গনমাধ্যমের দাবি,
আনচেলত্তিকে মাসে ৯ লাখ ডলার বেতন দিবে ব্রাজিল দল।

বাংলাদেশের টাকায় যা ১০ কোটি ৮০ লাখ টাকা। বাৎসরিক আনচেলত্তি বেতন পাবেন প্রায় ১৩০ কোটি টাকা।
মজার তথ্য হলো জাতীয় দলে আনচেলত্তির চেয়ে বেশি বা তার সমান বেতন পাবেন না কোন কোচ।

অর্থ্যাৎ রেকর্ড অর্থ দিয়েই এই মাষ্টারমাইন্ডকে দলে নিয়েছে সিবিএফ।

চলতি মাসের শেষদিক থেকেই কাজ শুরু করবেন আনচেলত্তি। জুনের বিশ্বকাপ বাছাইপর্বের দল নিজে ঘোষণা করবেন।


ব্রাজিল দলে অনেক খেলোয়াড়দের বয়স থেকেও বড় আনচেলত্তির কোচিং ক্যারিয়ার। আর সে ক্যারিয়ারটাও বেশ সাফল্যময়। কেননা ২০০২ সালেও চ্যাম্পিয়নস লীগ জিতেছেন তিনি, ২০২৪ এ এসেও এই শিরোপা জিতেছেন।

অর্থ্যাৎ সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন।

ক্যাসেমিরো নেইমারদের নিয়ে তাই নতুন স্বপ্ন বুনতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন আনচেলত্তি। যদিও চলতি মাসের ২৬ তারিখ ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here