Homeফুটবলআর্জেন্টিনার স্কোয়াডে তিন তরুণ তারকা, যাদের ঘিরে বাড়তি আগ্রহ ভক্তদের!

আর্জেন্টিনার স্কোয়াডে তিন তরুণ তারকা, যাদের ঘিরে বাড়তি আগ্রহ ভক্তদের!

- Advertisement -spot_img

লীগে ১৪ গোল এসিস্ট, আসরে ১৯ গোল এসিস্ট। ১৪ গোলের সাথে ৫ এসিস্ট। লীগে ধারাবাহিক পারফর্ম করেও অনেকটা আলোচনার বাইরে ছিলেন ভ্যালেন্টাইন কাস্তেলেনাস। তবে তাকে আলোচনায় এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে ডাকা হয়েছে এবারের বাছাইপর্বের দলে।

স্ট্রাইকার পজিশনে লাউতারো আছেন, আছেন আলভারেজ। এই দুই পরীক্ষিত মুখের সাথে ডাক পেয়েছেন কোরেরা। তবে এর বাইরে আলাদা স্ট্রাইকার ডেকেছেন স্কালোনি। অনুমান করাই যায় ক্যাস্তেলেনাসকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে সর্বজয়ী এই কোচের।

ক্লাবে ৪-২-৩-১ ফরমেশনে দেখা যায় তাকে, অর্থ্যাৎ আলভারেজকে উইঙে নিয়ে লাউতারোর বদলি হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা আছে তার। আর সেখানে জ্বলে উঠলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে যাওয়ার টিকটটাও মিলতে পারে।

দলে সম্ভাবনা আরেক ভ্যালেন্টাইনকে নিয়ে। লেফট ব্যাকে ভ্যালেন্টাইন বার্কোর দিকে চেয়ে আছেন অনেকে।

রিভার প্লেটের অভিজ্ঞ আকুনা নেই আর্জেন্টিনা দলে, আগামী দিনে সুযোগ আসবে কিনা তাও নিশ্চিত হয়।

সেখানেই ভবিষ্যতের জন্য ভাবা হচ্ছে বার্কোকে। স্ট্রার্সবার্গে লোনে এসে মৌসুমে ১৪ ম্যাচে ২ এসিস্ট পেয়েছেন। ত্যাগলিফিকোর বিকল্প হিসেবে বার্কোকে গড়ে তুলতে চাইবেন স্কালোনি। আর সুযোগ কাজে লাগাতে পারলে ভবিষ্যতে দলে স্থায়ী হবেন তিনি।

বর্তমানে লোনে স্ট্রার্সবার্গে আছেন বার্কো। এর আগে সেভিয়ায় ছিলেন লোনে। তবে মুলত ইপিএলের ক্লাব ব্রাইটনে খেলেন বার্কো।

অর্থ্যাৎ তিনটি বড় লীগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন এর মাঝে। সেই অভিজ্ঞতার প্রতিফলন দেখাতে হবে আকাশী নীল জার্সিতে।

আর্জেন্টিনার তারকাবহুল মিডে সুযোগ পেয়েছেন নিকোলস ডমিঙ্গুয়েজ। তবে মিডের সাথে রাইট উইঙেও খেলতে পারেন ডমিঙ্গুয়েজ, যেই জায়গায় আর্জেন্টিনার আছে স্পষ্ট দুর্বলতা।।বিশেষ করে লিওনেল মেসির আগে পরে এই জায়গায় আসেনি তেমন কোন খেলোয়াড়।

এর আগে বোলোগোনা ও নটিংহ্যামের হয়ে নিয়মিত পারফর্মেঞ্চ করেছেন ডমিঙ্গুয়েজ। দলের শুরুর একাদশের সদস্য তিনি।

এবার আর্জেন্টিনা দলে তার প্রমাণের পালা।

সব মিলিয়ে এই তিন তরুণের দিকে চেয়ে আছে ভক্তরা। এর আগে ভক্তদের চোখ ছিল নিকো পাজ, থিয়োগা আলমাদাদের দিকে।

আর সেখানে ভক্তদের মনের আশা পুরণ করেছেন তারা। বিশেষ করে আলমাদার খেলায় মুগ্ধ হয়েছেন সবাই, মেসি আলমাদা জুটি দেখা যেন এখন সময়ের দাবি। একই ভাবে এবার নজর থাকবেন তিন তরুণের উপর।

ভালো পারফর্মেঞ্চ এদের যেমন দিতে পারে বিশ্বকাপের টিকিট, আবার খারাপ পারফর্মেঞ্চ করলে ছিটকে যেতে পারে প্রতিযোগিতামুলক আর্জেন্টিনা দল থেকেই। দেখা যাক, সেখানে কেমন করেন এই দুই তরুণ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here