ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের ডেরায় আনতে সবচেয়ে বেশি যে ভুমিকা পালন করেছেন, তিনি এডনালদো রদ্রিগেজ।
এর আগের দফায় থাকাকালীন আনচেলত্তিকে আনতে শেষ পর্যন্ত চেষ্টা চালান। সেবার সফল নাহ হলেও ২০২৫ সালে এসে আর ভুল হয়নি এডনালদোর। আনচেলত্তিকে চুক্তি স্বাক্ষর করিয়েই ছাড়িয়েছেন তিনি।
কিন্ত নিজের চুক্তি স্বাক্ষর নিয়েই এবার বিপাকে এডনালদো।
যে কারণে তাকে ব্রাজিলের ফুটবলের সাবেক সভাপতি নাকি বর্তমান সভাপতি, কোন নামেই যে যে ডাকা যাচ্ছেনা তাকে। আর এতেই দেখা দিয়েছে এক উদ্ভত পরিস্থিতি।
সাম্প্রতিক সময়ে নিজের দেশের ফুটবল ফেডারেশন থেকে বরখাস্ত হন এডনালদো রদ্রিগেজের।
তার বিরুদ্ধে অভিযোগ আসে স্বাক্ষর জালিয়াতি ও প্রক্রিয়া হস্তান্তরে অনিয়ম নিয়ে। সেখানে বলা হয় এডনালদো ক্ষমতা গ্রহণ করেন ব্রাজিল ফুটবলের সাবেক প্রেসিডেন্ট কর্নেলের নুনেসের থেকে।
কিন্ত সেখানে কাগজপত্রে অসঙ্গতি পায় ব্রাজিলের কোর্ট। ফলে নুনেসের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয় নুনেসকে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে। কিন্ত অসুস্থতায় কারণ দেখিয়ে আদালতে হাজির হননি নুনেস।
ফলে হাইকোর্টের বিচারক গ্যাব্রিয়েল ডি অলিভেইরা এডনালদোকে বরখাস্ত করে ব্রাজিলের বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে।
আর এতেই নিষেধাজ্ঞার শঙ্কা দেশটির। কেননা ব্রাজিল ফুটবল বোর্ড শায়ত্বশাসিত বোর্ড। নিজেদের অধীনে চলাচল করে তারা।
কিন্ত এবার সেই বোর্ডকে আনা হলো দেশটির আইনের আওতায়। দেশটির নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে বরখাস্ত করা হলো
দেশটির ফুটবল প্রেসিডেন্টকে। যা কোন বোর্ডের উপর দেশটির সরকারের বা রাজনৈতিক হস্তক্ষেপের সমান।
আর কোন দেশের বোর্ডের উপর সরকারি বা রাজনৈতিক হস্তক্ষেপ আসলে নানা মেয়াদে নিষিদ্ধ হয় দেশটি। পুর্ণগঠন না পর্যন্ত ফেরনো হয়না সে নিষেধাজ্ঞা।
যদিও ফিফার নিষেধাজ্ঞা যাতে না আসে, তা নিয়ে কাজ করছে পুরাতন বোর্ড।
এর মাঝে অন্তবর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা হলেও এডনালদো হাল ছাড়ছেন না। নিজের পদ ও ফিফার নিষেধাজ্ঞা এড়াতে তিনি আপিল করেছেন।
কেননা আইন ও আদালতের মাধ্যমে নির্বাচিত কাউকে স্বীকৃতি ফিফা দেয়না। সেখানে নির্বাচিত হিসেবেই ক্ষমতা গ্রহণে আগ্রহী এডনালদো।
পুরো ঘটনায় অনেকে টেনে আনছেন কার্লো আনচেলত্তির নাম। ব্রাজিলিয়ান একটা অংশ চায়না দেশটি বাইরের কোচ দ্বারা নিয়ন্ত্রিত হবে।
এর আগেরবারও এমন কারণে বোর্ড থেকে চাকরি হারান এডনালদো।
এবারো কার্লো আসায় তার উপর চটেছেন অনেকে, যে কারণে দেওয়া হয়েছে এমনটাই হচ্ছে বলাবলি।
তবে ঘটনা যাই হোক, সমস্যা দ্রুত উত্তরণ না করতে পারলে ঘোর অমানিশা থাকবে ব্রাজিলের ফুটবলে।




