লেফট উইঙে ভিনির জায়গা নিশ্চিত, স্ট্রাইকার হিসেবে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। নতুন মৌসুমে এমবাপ্পের বিকল্প হিসেবে স্ট্রাইকার খুজছে রিয়াল মাদ্রিদ।
অপরদিকে রাইট উইঙে ব্রাহিম দিয়াজ আছে, সাম্প্রতিক সময়ে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন আর্দা গুলার।
এমন সময় দলে রদ্রিগোর প্রয়োজনয়ীতা কমেছে। রদ্রিগোও জানিয়েছে দল ছাড়ার কথা।
তবে রিয়াল মাদ্রিদের থেকে বার্তা স্পষ্ট, রদ্রিগোকে ছাড়বেন তারা, তবে পরিশোধ করতে নির্দিষ্ট অঙ্কের টাকা।
এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিক্রি করতে ১০০ মিলিয়ন চায় রিয়াল মাদ্রিদ। কোন ক্লাব থেকে চড়ামুল্য প্রস্তাব করলেই রদ্রিগোকে বিক্রি করতে পারে তারা।
আর সেখানেই আগ্রহী ম্যানচেস্টার সিটি। যদিও সিটিতে আছে ডকু, স্যাভিও, গ্রিলিশরা।
কিন্ত উইঙে কারো পারফর্মেঞ্চই আহামরি নয়। বিশেষ করে জ্যাক গ্রিলিশের আছে ক্লাব ছাড়ার ইঙ্গিত।
এমন অবস্থায় গার্দিওলার আগে থেকেই পছন্দের তালিকায় ছিলেন রদ্রিগো। এই সুযোগে এবার রদ্রিগোকে নিজেদের ডেরায় নিতে চাইবে তারা।
আর সেই রদ্রিগোকে নিতে এবার আর্লিং হলান্ডকে বিনিময় করতে পারে ম্যানচেস্টার সিটি।
বদলি ডিলে রিয়াল মাদ্রিদকে হলান্ডকে দিয়ে রদ্রিগোকে নিতে পারে ইংলিশ ক্লাবটি। এমনটাই শোনা গেছে গুঞ্জন।
মাদ্রিদ বার্সেলোনা ডট কম এমন সংবাদ প্রকাশ করে। ট্রিউবা, স্পোর্টস ইয়াহু এমন সংবাদের দিকে দেয় ইঙ্গিত
বাস্তবতা এমন কিছুর পালে হাওয়া লাগায়। এই মুহুর্তে রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে ছাড়বে এক শর্তে, যদি মোটা অঙ্ক পায় তারা।
আর সেই অঙ্ক পেলে স্ট্রাইকার পজিশনে ভালো একজনের দিকে যাবে তারা। কিলিয়ান এমবাপ্পের বদলি হিসেবে ও দলের গোল করার প্রয়োজনে আনা হবে স্ট্রাইকার।
সেখানে যদি রদ্রিগোকে বিক্রি করতে পারে মাদ্রিদ, তবে আর্লিং হলান্ডের দিকে ঝুকবে তারা।
অপরদিকে হলান্ডকেও বিক্রি করার ইচ্ছে নেই সিটির। তবে চড়ামুল্য পেতে হলান্ডকে ছাড়তে প্রস্তত তারা।
এই মুহূর্তে রদ্রিগো আছে ম্যানচেস্টার সিটির নজরে। যদি তাকে নিয়ে আসে সিটি, তবে এর বদলে হলান্ড বিক্রি করতে সম্মত হতে পারে তারা। আর মাদ্রিদ ও সিটির উভয়ের চাহিদার উপর ভর করেই আসতে পারে এমন সিদ্ধান্ত।
তবে এখনও কারো জন্যই আসেনি কোন অফিশিয়াল প্রস্তাব। যদিও মাদ্রিদে খেলতে আগ্রহী নয় রদ্রিগো এমনটাই শোনা গেছে। তবে নতুন কোচের অধীনে কোথায় হয় তার ঠিকানা, সেটাই এখন দেখার বিষয়।




