HomeUncategorizedবুমরাহ-টিম সাউদিদের টপকে ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান!

বুমরাহ-টিম সাউদিদের টপকে ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান!

- Advertisement -spot_img

মুস্তাফিজ কামিং ব্যাক ওর নেভার কামিং ব্যাক! যাইহোক না কেন,ইতোমধ্যেই টি-টোয়েন্টিতে নিজের নাম স্বর্নাক্ষরে লেখা হয়ে গিয়েছে মুস্তাফিজুর রহমানের! গতকাল আরব আমিরাতে আরো এক ম্যাজিক্যাল স্পেলে অবশ্য ইতিহাস গড়েই আইপিএলে যোগ দিয়েছেন তিনি।


আরব আমিরাতের বিপক্ষে
৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়েছেন মোস্তাফিজ। শিকার করেছে মাত্র ১ উইকেট। ডেথ ওভারে ৭টি ডটবল দিয়েছেন তিনি।


এতে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে ৩০০ ডট বল দিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আগে থেকেই এই তালিকায় মুস্তাফিজ ছিলেন সবার ওপরে। গতকাল সেটাকে নিয়ে গেলেন অন্য মাত্রায়।


এখনও পর্যন্ত আর কোনো বোলারের ২৫০ ডট বলের রেকর্ডও নেই। দুইয়ে থাকা ক্রিস জর্ডানের ডট বল ২৪১টি। 
মুস্তাফিজুর রহমানের পর আছেন এই ইংলিশ বোলার।তার পরেই অবস্থান,টিম সাউদির তার ডট বল ২৪০ টি!

হারিস রউফ ২২২ ,জাসপ্রিত বুমরাহ ২০৮ টি ডট বল করেছেন ডেথ স্পেলে!
তালিকার এই ৫ বোলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মোস্তাফিজ আছেন তিনে।

সেদিক বিবেচনায় জাসপ্রিত বুমরাহ আর হারিস রউফ আছেন শীর্ষে। ৮৭ ইনিংসে ৭২৫ বল করে মোস্তাফিজ ডেথ ওভারে দিয়েছেন ৯৯০ রান।

বুমরাহ ৫৬৩ রান খরচা করেছেন ৪৯৫ বলে। আর হারিস রউফ ৭৮২ রান দিয়েছেন ৫৮৬ বল করে। 


তালিকায় উইকেটের দিক থেকে ফিজের আগে আছেন অবশ্য কেবলই টিম সাউদি।

১০০ ইনিংসে ডেথ ওভারে সাউদির উইকেট ৬৫টি। ১৩ ইনিংস কম বোলিং করে মোস্তাফিজের উইকেট ৬৩। 


তবে বুমরাহ-সাউদিদের সাথে এমন তুলনাই প্রমান করে ডেথ ওভারে বাংলার ফিজ অন্য লেবেলের!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here