আগের ওভারেই দুই ছয়ের সাথে ১৫ রান দিয়েছেন লঙ্কান পেযার দুশমান্ত চামিরা!
নিয়মিত ক্যাপ্টেন অসুস্থ এদিন ফাফ ডু প্লেসিসের ভরসা তাই অন্য কেওনা! বল হাতে তুলে দিলেন মুস্তাফিজুর রহমানের।
প্রথম বলটি করলেন রিকেলটন লেগে ঠেলে এক রান নিলেন,দ্বীতীয় বলে মুস্তাফিজুর রহমানের সামনে হিটম্যান খ্যাত রোহিত শর্মা!
তবে মুস্তাফিজুর তাই করলেন যা তিনি করেন রোহিতের সাথে! কাটার মাস্টার ফিজ কাটারেই পরাস্থ করলেন রোহিতকে,পোরেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত।এরপর মুস্তাফিজুর ঐ ওভারে দিয়েছেন আরো দুই রান,অর্থাৎ নিজের প্রথম ওভার থেকে মাত্র ৩ রান দিয়েই রহিতকে ফিরিয়েছেন তিনি।
তবে রহিতকে ফেরানো ফিজের জন্য নতুন কিছু নয়,আন্তর্জাতিক ক্যারিয়ারে মুখোমুখি হওয়া প্রথম নয় দেখাতেই ৫ বার রহিতকে আউট করেছেন তিনি।তার মধ্যে ওয়ানডেতে তিনবার ও টি-টোয়েন্টিতে দুইবার!
এছাড়াও এখন পর্যন্ত রোহিত শর্মাকে মোট ৮ বার প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন কাটার মাস্টার!
অবশ্য এই রহিতের অধিনায়কত্বেই মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন ফিজ,তখন দলে যোগ দেওয়ার আগে একবার রহিত বলেছিলেন, “নিকট অতীতে দেখেছি তার বোলিংয়ে দারুণ বৈচিত্র্য আছে।
সে এমন বোলার, যেকোনো সময় দুর্বোধ্য হয়ে উঠতে পারে। একটা অননুমেয় বৈশিষ্ট্য বোলিংয়ে নিয়ে আসে মোস্তাফিজ। তার সঙ্গে খেলার অপেক্ষায় আছি।’
এদিকে এই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ছিলো দিল্লীর,যে কারনে তারা দিয়েছিলো চিঠিও!
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মুম্বাইয়ে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়াম আরব সাগরের পাশেই। ফলে ঝড়-বৃষ্টির প্রভাব সেখানে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এমন আবহাওয়ার পূর্বাভাসের মধ্যেই বোর্ডকে মেইল পাঠিয়ে ম্যাচ অন্য মাঠে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল। যে চিঠিতে তারা লেখে,
“মুম্বাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্ভবত মুম্বাই-দিল্লি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে। বেঙ্গালুরু থেকে ম্যাচ সরানোর পর বোর্ডের উচিত ধারাবাহিকতা দেখানো। লিগের স্বার্থে এই ম্যাচ অন্য কোথাও সরিয়ে দেওয়ার অনুরোধ করছি।”
তবে সেই চিঠির সায় দেয়নি কতৃপক্ষ, তবে আশার বানী হচ্ছে ঠিকই ম্যাচ শুরু হয়েছে ওয়েং্খেডে!




