ভাবুনতো ব্যাটিং সর্গে টি-টুয়েন্টি ম্যাচ,সব বোলার যখন ১০ এর উপর রান দিচ্ছিলো তখন এসে একজন বল করে মাত্র ৪ রান দিয়েই তুলে নিলেন উইকেট, অথচ বাকি ওভারে আর তাকে এক ওভারও দেওয়া হলোনা!
আশ্চর্য করার মতো হলেও এমনটিই ঘটেছে আজ সাকিবের সাথে,অনেকে ধারনা করছেন সাকিবের হাতে কোনো সমস্যা হয়েছে কিনা,তবে দেখা যায় ম্যসচ জুড়েই দারুন ফিল্ডিং করেন সাকিব।
নিজের প্রথম ওভারে এসে ৫ বলে দেন ৪ রান,এরপর শেষবলে পিএসএলের সফলতম ব্যাটার ভিঞ্চকে আউট করেন তিনি।
দুর্দান্ত এই বোলিংয়ের পরও ক্যাপ্টেন শাহীন শাহ আর বোলিংয়ে ডাকেননি সাকিবকে,যা আশ্চর্য করেছে ধারাভাষ্যকার থেকে শুরু করে সবাইকেই।
ম্যাচে ছিলো আরো বেশ কিছু সন্দেহ করার মতো বিষয়,রান দেওয়া বোলারদেরকেই বারবার ডাকা হয়েছে বোলিংয়ে,এছাড়া সহজ দুই ক্যাচ ছেড়ে দেওয়া হয়েছে ওয়ার্নারের।
ফলে বড় টার্গেট দাড় করিয়েছে করাচি কিংস!
লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। তবে তিনজনকে এক সঙ্গে মাঠে দেখার অপেক্ষা বাড়ছে। আজ করাচি কিংসের বিপক্ষে লাহোরের একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
এলিমিনেটর ম্যাচে করাচির বিপক্ষে টস হেরে শুরুতে ফিল্ডিং করেছে তারা!
সাকিব মিরাজের পর পুনরায় দলটিতে যোগ দিয়েছেন রিশাদ হোসাইন।
ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থায় স্থগিত হয়ে যাওয়ার আগে লাহোরের হয়ে ৫ ম্যাচ খেলেন এই টাইগার ক্রিকেটার।
পরে দেশে ফিরে সংযুক্ত আরব আমিরাত সফরে চলে যান জাতীয় দলের সঙ্গে। গত শনিবার ফের শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে ড্যারিল মিচেলের বদলি হিসেবে আসেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান
। গ্রুপ পর্বে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে দিয়ে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফেরেন সাকিব।
সেই ম্যাচে ব্যাট হাতে প্রথম বলে আউট হয়ে গেলেও বল হাতে খুব একটা খারাপ করেননি।
১৩ ওভারের ম্যাচে ২ ওভারে রান দিয়েছেন ১৮, উইকেট পাননি।
পেশাওয়ার জালমির সঙ্গে সেই ম্যাচ জিতে প্লে অফে খেলা নিশ্চিত করে লাহোর।আজ এই ম্যাচেও দারুন বোলিং করেও ভালো সুযোগ পাননি মিস্টার সেভিন্টি ফাইভ!




