আরব আমিরাতের সাথে অপ্রত্যাশিত এক সিরিজ হেরেছে বাংলাদেশ। টেস্ট খেলূড়ে কোনো দলের আগেই এর আগে সিরিজ জিততে পারেনি দলটি।
তবে এবার বাংলাদেশের তরুন দলকে হারিয়েছে তারা।
এদিকে বাংলাদেশের সামনে আরো শক্তিশালী প্রতিপক্ষ। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
সেই ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট। স্কোয়াড থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার।
প্রায় সপ্তাহখানেক ধরে পিঠের ডান পাশে নিচের দিকে ব্যথায় ভুগছেন সৌম্য। এই চোট থেকে সেরে উঠতে তার ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘শারীরিক পরীক্ষার পর জানা গেছে যে তার চোটের জন্য প্রায় ১০ থেকে ১২ দিনের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। এর ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি আগামী সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না।’
এদিকে পিএসএলে খেলার জন্য মিরাজ বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।
এর আগে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য মিরাজকে বিবেচনা করা হয়নি।
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমূুল আবেদীন ফাহিম বুধবার জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে ঠিক থাকলেও বোলিংয়ে খুব একটা কার্যকরী নন মেহেদী হাসান মিরাজ।
তিনি আরও বলেন, ‘টেস্ট-ওয়ানডের জন্য ঠিক আছে, কিন্তু টি-টোয়েন্টির জন্য মিরাজের বোলিং খুব বেশি ইফেক্টফুল না। তবে ও খুব পরিশ্রমী, ওর ব্যাটিং নিয়েও সমস্যা নেই, শুধু বোলিংটা টি-টোয়েন্টির মতো হলে আশা করছি মিরাজ দলে ফিরবে এবং ভালো করবে।
এর আগে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি,বিসিবির এই ১৬ সদস্যের স্কোয়াড এখন ১৫ জনের দলে ওপেনার লিটন বাদেও আছেন,পারভেজ হোসেন ইমন,তানজিদ হাসান তামিম এরপর নাজমুল হোসেন শান্ত আছেন, এছাড়াও শামীম পাটওয়ারী,তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক আছেন ব্যাটার হিসেবে।
স্পীনার রিশাদ হোসেনের সাথে সুযোগ পেয়েছেন তানভীর আর দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন অলরাউন্ডার শেখ মেহেদী।তাদের সাথে যোগ দিলেন মিরাজও।
পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান,হাসান মাহমুদের সাথে শরিফুল ইসলাম ও তানজিম সাকিবও আছেন দলে।তবে পাকিস্তানের স্কোয়াড থেকে নিজেকে সড়িয়ে নিয়েছেন নাহিদ রানা।




