ডমিঙ্গ গেলো,হাথুরুসিংহে আসলো,হাথুরীর বিদায়ে আসলেন সিমন্স।
নির্বাচক প্যানেলে এখন আর নেই নান্নু-বাশাররা,তবে একটি জায়গায় একজন টিকে আছেন,তিনি পিচ কিউরেটর! তার গড়া পিচ নিয়ে যতটাই সমালোচনা হোক,তিনি যেন মীরপুরের স্বঘোষিত এক রাজা।
যিনি চাইলেই বাদ দিয়ে দিয়ে দিতে পারেন জাতীয় দলের পরিচিত কোনো মুখকেও!
গত শুক্রবার এবাদতকে দেওয়া হুমকির অভিযোগ অন্তত সেটিই বলে।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের একাদশে না থাকায় বিরতিতে সেন্টারের সাইড উইকেটে পেস বোলিং কোচ নাজমুল হোসেনকে নিয়ে স্পট বোলিং করেন এবাদত। উইকেট ভালো না হওয়ায় মন্তব্য করায় গামিনি ক্ষেপে বাজে মন্তব্য করেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘গামিনি ঝগড়া করে থেমে গেলে সমস্যা ছিল না।
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুবুল আনাম স্যারকে বলে জাতীয় দল থেকে এবাদতকে বাদ দেওয়ার হুমকি দেন তিনি। একজন কিউরেটর তো জাতীয় দলের ক্রিকেটারকে এভাবে হুমকি দিতে পারেন না।’
এ নিয়ে দেশের একটি গণমাধ্যমকে এবাদত বলেছেন, ‘আমার সঙ্গে যা কিছু হয়েছে, নাজমুল ভাই দেখেছেন। আমি যেখানে জানানোর, সেখানে জানিয়েছি। বাকি সিদ্ধান্ত তাদের।’অর্থাৎ এবাদতের কথায় স্পষ্ট ঘটেছে এমন ঘটনাই,
তবে গামিনি সেসব অস্বীকার করে বলেছেন, ‘আমাদের মধ্যে কিছুই হয়নি।
সে উইকেট চেয়েছে, দিয়েছি। বৃষ্টির কারণে উইকেট একটু খারাপ হতেই পারে। আমি ওর কথার কোনো উত্তর দিইনি। হুমকি দেওয়ার কথা ভিত্তিহীন।’
দেশের ক্রিকেটে ক্রিকেট ব্যাতিত বাকিসব কিছু হয়,সমালোচকদের এমন কথাকে আরো সামর্থ্য যোগায় যখন লঙ্কা থেকে এসে কোনো কোচ নাসুমের গায়ে হাত তোলে,কিংবা পিচ কিউরেটর খেলোয়াড়কে হুমকি দেয় দল থেকে বাদ দেওয়ানোর জন্য!




