Homeফুটবলব্রাজিলে পৌঁছেছে ডন কার্লো!বোর্ডের সভাপতির দায়িত্ব পেয়েছেন এক মুসলিম!সোনালী সময়ের অপেক্ষা ইতিহাস...

ব্রাজিলে পৌঁছেছে ডন কার্লো!বোর্ডের সভাপতির দায়িত্ব পেয়েছেন এক মুসলিম!সোনালী সময়ের অপেক্ষা ইতিহাস সেরা ব্রাজিলের!

- Advertisement -spot_img

নাটকের অবসান ঘটিয়ে ব্রাজিলের কোচ হয়ে ব্রাজিলে পৌছেছেন কার্লো আনচেলত্তি।অন্যদিকে তার পৌছানোর আগেই গত রাতে নিয়োগ দেওয়া হয়েছে সিবিএফের নতুন সভাপতি।


সভাপতি কান্ডেও নাটক কম হয়নি ব্রাজিল ফুটবলে। বার বার এই পদ থেকে বহিষ্কৃত হচ্ছেন এডনালদো রদ্রিগেজ।

আবারো কখনও নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রোনালদো নাজারিও এর মত কিংবদন্তিদের।

দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই হাইকোর্ট থেকে আসা রায় বিপাকে পরেছিলো রদ্রিগেজ।শেষমেশ বিদায় নিতে হলো তাকে।

আর সেই চেয়ারে সুযোগ পেয়েছেন সামির দাউদ। ব্রাজিলের অনেক
৪০ বছর বয়সী সামির দাউদের পুরো নাম সামির ডি আরাউহো দাউদ।

ব্রাজিলের রোরাইমা রাজ্যে জন্ম নেন সামির। বর্তমানে ব্রাজিলে থাকলেও সামিরের পুর্ব পুরষের বাসস্থান আরবে।

বিশেষ করে ১৯শ ও ২০ শ শতকে তার পুর্বপুরষরা আরবের বিভিন্ন দেশের বাশ করতে বলে জানা যায়। সেখান থেকেই আসে তার নাম দাউদ।


বেশ সুঠম দেহের অধিকারী সামির পেশায় একজন ডাক্তার। তবে এই ডাক্তারের পরিচয়ের বাইরে সামিরের আরেকটি বড় পরিচয় আছে।

তিনি একজন সমাজসেবক ও ব্রাজিলের একটা রাজ্যের ফুটবল প্রেসিডেন্ট। দীর্ঘদিন সে জায়গায় সফলভাবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি।

এছাড়া তার বাবা দীর্ঘদিন তার রাজ্যের ফুটবল প্রেসিডেন্ট ছিলেন। বাবার পথ ধরেই সামির এসেছেন এই পথে। এর বাইরে মাত্র ২৪ বছর বয়সেই নিজের রাজ্যের মেডিকেল ইউনিয়ন এর সভাপতি হন সামির।

একজন ভালো ডাক্তারের পাশাপাশি ব্যাবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবেও তার ভালো নামডাক।নির্বাচনে এমডিবি পার্টির হয়ে অংশগ্রহণের কথা আছে তার।

এর আগে কখনোই মুসলিমের হাতে উঠেনি ব্রাজিল ফুটবলের দায়িত্ব। আর সেই দায়িত্ব পেয়ে কার্লোর সাথে মিলে ব্রাজিল দলের সোনালী ইতিহাস আবারো জীবিত করবেন এমনটাই প্রত্যাশা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here