Homeফুটবলআর্জেন্টাইন আলভারেজকে স্পেন দলে চাই, স্পষ্ট বার্তা স্পেন কোচের!

আর্জেন্টাইন আলভারেজকে স্পেন দলে চাই, স্পষ্ট বার্তা স্পেন কোচের!

- Advertisement -spot_img

ন্যাশনস লীগের জন্য দল ঘোষণা স্পেনের। প্রতিপক্ষ ফ্রাঞ্চের সামনে স্পেন দল উড়ন্ত। স্পেনের এই স্কোয়াডকে অনেকেই বলছেন বর্তমান সময়ের সেরা স্কোয়াড, অনেকের কাছে এটা থাকবে সেরাদের কাতারে। সব বিভাগেই বেশ ভারসাম্য আছে এই দলে।

কিন্ত এদিনই দলটির কোচকে প্রশ্ন করা হলো, যদি বাইরের দেশ থেকে একজন খেলোয়াড়কে নেয়া যেত স্পেন দলে, কাকে পছন্দ করতেন তিনি।

উত্তরে কোন রাগ ঢাক নেই লুই ফয়েন্তের। অভিজ্ঞ এই কোচ জানালেন এথলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকেই দলে চাচ্ছেন তিনি।

আলভারেজ এমন একজন যাকে সবসময় পছন্দ করেন তিনি এমনটাই জানান অভিজ্ঞ এই কোচ। শুধু খেলোয়াড় আলভারেজ নয়, তার ব্যাক্তিত্ব, দক্ষতা, নিবেদন, আচরণ সবই নজর কেড়েছে এই স্প্যানিশ কোচের।

সাম্প্রতিক সময়ে তার এই উক্তি আসে টিওয়াসি স্পোর্টসে। সেখানে লুই ফয়েন্তে বলেন “ আমার পছন্দের কাতারে সবসময় হুলিয়ান আলভারেজের নাম থাকবে। তার দক্ষতা, ব্যাক্তিত্ব, দলের প্রতি নিবেদন ও আচরণ সবই বেশ দারুণ।

যদি তাকে সুযোগ দেওয়া হয়, সে হুলিয়ান আলভারেজকে স্পেনের নাগরিকত্ব দিয়ে দলটির হয়ে খেলাতে চান”

এর আগেও অবশ্য আলভারেজের প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করেছেন লুই ফয়েন্তে।

স্পেনের বয়সভিত্তিক দলে এর আগে কাজ করা এই কোচ ২০২৩ সালের ফিফা বেষ্ট এওয়ার্ডের জন্য ভোট দেন হুলিয়ান আলভারেজকে। সেখানে ব্যালন ডি অর বা এই তালিকায় সেরা পাচেও ছিলেন না আলভারেজ
। সেখানে কেন আলভারেজকে ভোট দিয়েছেন, এমন প্রশ্নে লুই ফয়েন্তে জানান তিনি সজ্ঞানেই আলভারেজকে ভোট দিয়েছেন।

তিনি মদ্যপ না অন্য কোন অবস্থায় নেই। বরং আলভারেজের প্রতি ভালোবাসার টানেই তাকে ভোট দিয়েছেন বলে জানান তিনি।

এছাড়া আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসার কথাও জানান স্পেনের হয়ে ইউরো জয়ী এই কোচ। সেখানে লুই ফয়েন্তে জানান আর্জেন্টিনার খেলা দেখেন ও দলটাকে সমর্থনও করেন তিনি। তবে সমর্থনের বেশি অংশ হয় থাকে আলভারেজকে ঘিরে।

হয়ত একদিকে ইয়ামাল ও অন্যদিকে নিকো, এদের মাঝে আলভারেজকে নিয়ে ড্রিম আক্রমণভাগ ভাবেন লুই ফয়েন্তে।

তবে বাস্তবতার খাতিরে তা আর আলোর মুখ দেখেনা। বাইরের কোচদের এমন মন্তব্য বলে দেয়, আর্জেন্টিনা দলের জন্য কত গুরুত্বপূর্ণ এথলেটিকো মাদ্রিদের এই তরুণ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here