বয়সভিত্তিক দলে খেলেছেন ফ্লেমেঙ্গোতে। সেখানে তার সঙ্গী ছিলেন ভিনিসিয়াস জুনিয়ার। কিন্ত এরপর দুইজনের জীবনের গল্প এক হয়নি।
ফ্লেমেঙ্গোর ভিনিসিয়াসকে দেখে মুগ্ধ হয় বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ।
সেখানে রিয়াল মাদ্রিদে যোগদান করেন এই উইঙ্গার। আর নিজেকে হারিয়ে পর্তুগালের চতুর্থ বিভাগ লীগে চলে যান আলেক্সসান্দ্রো রিবেইরা।
সেই রিবেইরা ৮ বছর পর আবারো ফিরছেন ভিনিসিয়াসের সতীর্থ হয়ে। সেটা অন্য কোন জায়গায় নয়, স্বয়ং ব্রাজিল জাতীয় দলে।
যেখানে খেলাটা স্বপ্নের মত অনেকের জন্য। কয়েক মৌসুমে আগে সিনিয়ার পর্যায়েই যার খেলার কোন ডাটাবেজই খুজে পাওয়া যেত না, তার খেলাই এখন দেখবে বিশ্বের কোটি কোটি মানুষ।
ফ্লেমেঙ্গোর যুব দলে খেলার পর সেখানেও স্থায়ী হয়নি রিবেইরার ক্যারিয়ার। যোগ দেন রিও ডি জেনারিও এর একটি স্থানীয় ক্লাব রেসেন্দেতে।
ব্রাজিলের অন্যতম সেরা দলের একাডেমিতে বেড়ে উঠা রিবেইরার ব্রাজিলের কোন ক্লাবে মেলেনি ঠাই। এমনকি ঠাই মেলেনি প্রথম দ্বিতীয় সারির কোন ক্লাবে। পর্তুগালের চতুর্থ বিভাগ লীগের ক্লাব প্রাইনসে এক মৌসুম কাটান তিনি। সেখান থেকে যান চতুর্থ বিভাগেরই আরেক ক্লাব আমোরাতে।
তবে আমোরাতে এক মৌসুম দারুণ পারফর্মেঞ্চ করে নজর কাড়েন সবার। সেখানে পরের মৌসুমে উন্নতি হয় তার ক্লাবের।
আসেন পর্তুগালের দ্বিতীয় বিভাগ লীগে। সেখানে এক মৌসুম খেলেন সিভাসের হয়ে। সিভাসের হয়ে ৩৪ ম্যাচে ৩ গোল করেন রিবেইরো।
ফলে প্রথম বিভাগে উন্নতি হয় দলটির। দলটির হয়ে এমন ২০২২ সালে নজর কাড়েন ফ্রেঞ্চ লীগের ক্লাব লিলের। তাকে কিনে নেয় সাবেক ফ্রাঞ্চ লীগ চ্যাম্পিয়নরা।
লীলের হয়ে এই দুই মৌসুম টানা পারফর্ম করে যাচ্ছেন রিবেইরা। এই মৌসুমে ৪৭ ম্যাচে ১ গোল ও ২ এসিস্ট করে।
বেশ লম্বা এই সেন্টার ব্যাকে হেডে হতে পারেন ব্রাজিলের অস্ত্র। এর বাইরে তার ট্যাকেল বেশ নিখুত। শারীরিকভাবেও অন্য অনেকের চেয়ে এগিয়ে থাকেন এই ডিফেন্ডার। ফলে কার্লো আনচেলত্তি এসে হীরে খুজে নিতে ভুল করেননি। দলে ডাক দেন রিবেইরাকে।
ক্লাবের মত রিবেইরার ছোটবেলাও মধুর ছিল না। অভাবের সংসারে ফুটবল খেলতে করত হত নানা কাজ।
এমনকি সেখানে ময়লার ভাগাড়ে পরিষ্কার করার কাজও করতে হত তাকে। সেখানে থেকে জীবনের নানা উত্থান পতন পেরিয়ে রিবেইরা আজ ব্রাজিল জাতীয় দলে।
অন্য অনেক ব্রাজিলিয়ানের মত তাড়াতাড়ি সফলতার মুখ দেখেননি রিবেইরা, পুড়িয়েছেন অনেক কাঠখড়। যে কারণে দলে এসে অনেকদিন টিকে থাকবেন তিনি, তাকে নিয়ে এমনটাই প্রত্যাশা থাকবে সমর্থকদের।




