ইন্টার মিলানের হয়ে ২২৮ ম্যাচ খেলেছেন। দলটির হয়ে চ্যাম্পিয়নস লীগ জয় করেছেন।
এছাড়া ৫ বার জয় করেন সিরিআ ট্রফি। এছাড়া ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছেন ৮৭ ম্যাচ।
ব্রাজিলের হয়ে একবার কোপা আমেরিকা ও দুইবার কনফেডারেশন কাপ জয় করেন। সব মিলিয়ে ফুটবল ভক্তদের কাছে জুলিও সিজার বেশ পরিচিত মুখ।
সিজারের সাবেক ক্লাব ইন্টার মিলান এবার খেলবে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল।
সাবেক ক্লাবের খেলার আগে এবার তাই চ্যাম্পিয়নস লীগের মুখোমুখি এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।
আর সেখানেই তাকে তুলনা দেওয়া হয় সব গোলরক্ষকদের নিয়ে। সেই তুলনায় দুই ব্রাজিলিয়ান থেকে সিজার এগিয়ে রাখেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনার এমি মার্টিনেজ।
শুরুতে বার্সেলোনার সেজনির সাথে ডর্টমুন্ডের কোবেলের তুলনায় কোবেলকে এগিয়ে রাখেন সিজার।
তবে এরপর কোবেলের থেকে এগিয়ে রাখেন এথলেটিকো মাদ্রিদের অভিজ্ঞ গোলরক্ষক অবালককে। এরপর অবালকের সাথে তুলনা দেওয়া হয় স্বদেশী এডারসনের। এবার এডারসনকে বেছে নেন সিজার।
এডারসনকে সিজারের ভালোই পছন্দ, তার প্রমাণ মেলে পরের কয়েকটি পছন্দে।
এডারসনের সাথে এরপর তুলনা দেওয়া হয় নিজ দেশেরই আরেক গোলরক্ষক এলিসন বেকারের।
তবে লিভারপুলের এলিসনকে না রেখে এডারসনকে রাখেন সিজার। প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ক্লিনশিট দেওয়া ও গোল্ডেন গ্লাভস পাওয়া ডেভিড রায়ার বিপক্ষেও এডারসনেই পছন্দ সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষকের।
এমনকি নিজ ক্লাবের বর্তমান গোলরক্ষক ও ইন্টারের ফাইনালে উঠার ত্রাতা ইয়ান সোমারের থেকেও এডারসনে পছন্দ ১০ বছর ব্রাজিলে খেলা সিজারের।
কিন্ত এতজনকে এডারসনের থেকে এগিয়ে রাখলেও, একজনের কাছে গিয়ে হার মানেন সিজার।
তিনি আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। তুলনার এক পর্যায়ে এমি ও এডারসনের তুলনা দেওয়া হয়।
সেখানে খুব বেশি ভাবতেও হয়নি সিজারের। নিজ দেশের এডারসনের থেকে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এমিকে পছন্দ হয় সিজারের।
আর সেখানেই নাম বলেন এমির।
যদিও এরপর শেষে ভোটে রিয়াল মাদ্রিদের কর্তোয়া হন সিজারের কাছে সেরা গোলরক্ষক।
কিন্ত এরপর অন্য অনেক গোলরক্ষকদের থেকে এমিকে এগিয়ে রাখেন সিজার। এমনকি অনেক ব্রাজিলিয়ান যেখানে মনে করেন এলিসন, এডারসনের কাছাকাছিও নেই এমি, বিশ্বসেরার কাতারে যাবেন না তিনি, সেই মতামতেরই কাছাকাছিও নেই সিজার।
বরং নিজ দেশ, নিজ ক্লাবের গোলরক্ষকের চেয়েও তার কাছে সেরা নাম আর্জেন্টাইন এমি মার্টিনেজ।
পারফর্মেঞ্চ করলে স্বীকৃতি যেকোন জায়গা থেকেই যে পাওয়া যায়, সেটারই প্রমাণ করলেন এমিলিয়ানো।




