HomeUncategorizedইয়ামাল না ডুয়ো, কে হবেন আগামী দিনের নেইমার?

ইয়ামাল না ডুয়ো, কে হবেন আগামী দিনের নেইমার?

- Advertisement -spot_img

জনই নেইমারের সাবেক ক্লাবের খেলোয়াড়। দুইজনই বড় হয়েছেন নেইমারকে আদর্শ মেনে। দুইজনের খেলার ধরণেও আছে সেই ছাপ।

লামিন ইয়ামাল ডিফেন্স ভাঙতে পারদর্শী বেশ, আর গোলবারে বেশি নিখুত ডিজায়ার ডুয়ো। সব মিলিয়ে এই দুইয়ের মাঝে আগামী নেইমারকে খুজছেন সবাই।

চ্যাম্পিয়নস লীগ ফাইনালে গোল। জার্সি খুলে উজ্জাপন, মিশে গেলেন দর্শকদের মাঝে।

হলুদ কার্ডের ভয় নয়, মাথায় যে শুধু একজন। তিনি ব্রাজিলিয়ান স্টারবয় নেইমার। ম্যাচজয়ের পর তাই মুখ ঢেকে হাটুগেড়ে বসা৷

নেইমারকে হয়ত কোনভাবে মনে পড়ছে আপনার, তবে এটাই করছেন ফ্রাঞ্চের ডিজায়ার ডুয়ো।

খেলার ধরণে নয়, ডুয়ো আগাগোড়া যেন নেইমারের রুপ। উজ্জাপন, চুলের ধরণ থেকে সেলিব্রেশন, নেইমারের প্রভাব তার জীবনে স্পষ্ট।

আর খেলার ধরণে তো নেইমার উঠে আসে ভালোভাবেই। তার ফুটস্টেপ, ফুটওয়ার্ক, ড্রিবলিং, দুরপাল্লার শট ও ঠান্ডা মাথার ফিনিশ সবই নেইমারকে মনে করিয়ে দেয়। যে কারণে সোমারের সামনেও চ্যাম্পিয়নস লীগের মঞ্চে ২ গোলের সাথে করেছেন এক এসিস্ট।

এছাড়া লিভারপুলের বিপক্ষে এলিসনের সামনে ম্যাচ ডিসাইডার পেনাল্টি যেভাবে নিলেন, এত আত্মবিশ্বাসী পেনাল্টি নেইমার ছাড়া সাম্প্রতিক সময়ে কাউকেই যেন নিতে দেখা যায়নি।

সেদিক থেকে আবার কিছুটা বাস্তববাদী ইয়ামাল। বার্সেলোনার মত ক্লাব খেলেন, সমর্থকদের চাপ যেমন আছে আবার রাইভালরা বসে থাকবে যেকোন ভুলের জন্য।

যে কারণে পরিপক্বতার পরীক্ষা বারবার দিতে হয় ইয়ামালকে। তবে সেখানে নিজেকে নেইমারের রুপ হিসেবে ইয়ামাল বারবার দেখিয়েছেন।

কখনও চুলে রং করে, কখনও সেলিব্রেশন করে। তবে সবচেয়ে বেশি মনে করিয়েছেন এই বার্সার জার্সিতেই পারফর্ম করে।

ইয়ামাল নেইমারের চেয়ে কিছু ক্ষেত্রে গতিশীল। তবে ডিফেন্স ভাঙার দিক থেকে নেইমারকে মনে করাচ্ছেন ইয়ামাল।

এত কম বয়সে এত ভালো ড্রিবলিংএ মনে করান নেইমারকে। এছাড়া নিজ জায়গায় মুর্তিমান আতঙ্ক হয়ে যান ইয়ামাল।

এছাড়া চাঞ্চ ক্রিয়েট, সতীর্থদের সাথে পাসিং এইসব দিক থেকে নেইমারকে ভালোভাবেই মনে করাবেন ইয়ামাল।

তবে ডুয়ো এইসবে অতটা পরিপক্ব না হলেও তিনি এগিয়ে থাকবেন ফিনিশে।

হ্যা দুরপাল্লার শটে দুর্দান্ত গোল করেন ইয়ামাল, এইদিকে তিনি অনবদ্য। কিন্ত ওয়ান ভি ওয়ান বা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ের ফিনিশে এগিয়ে ডুয়ো।

যে কারণে সোমারের সামনে ইয়ামালের ফিনিশ করতে না পারা বার্সাকে ভুগিয়েছে চ্যাম্পিয়নস লীগে।

দুইজনের নেইমার হতে অবশ্য এখনও পথ বাকি। ফ্রিকিকে নানা ক্লাচ মোমেন্ট আছে নেইমারের, অথচ এই দুইজনকে ফ্রিকিক নিতেই দেখা যায়না।

কর্নারেও নেইমার দারুণ, কয়েক পজিশনে খেলতে পারেন নেইমার।

প্লেমেকার থেকে ফিনিশার সবখানেই আছে দক্ষতা। এইসব দক্ষতা যে দ্রুত অর্জন করতে পারবে, তারই আছে আগামী দিনে নেইমার বা তার মত হওয়ার সম্ভাবনা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here