১০ বছর আগে সর্বশেষ বার্সেলোনাকে নিয়ে চ্যাম্পিয়নস লীগ জয় করেন লুইস এনরিক।
মেসি নেইমার সুয়ারেজদের নিয়ে সেবার উজ্জাপনে মেতে থাকেন বার্সার সাবেক স্প্যানিশ কোচ।
সেই উজ্জাপনে এনরিকের সঙ্গী হন একজন। নিজের ৫ বছরের মেয়ে জানাকে নিয়ে উজ্জাপন করতে দেখা গেছে তাকে।
১০ বছর পর আবারো চ্যাম্পিয়নস লীগ জয় এনরিকের। এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লীগ জয় এই কোচের।
১০ বছর পর ১৫ বছর বয়সী মেয়েকে নিয়ে উজ্জাপন করার কথা এনরিকের। কিন্ত সেই উজ্জাপন করতে পারলেন না এনরিক। ১৫ তে এসে পা দেওয়া হয়নি তার মেয়ের জানার। জানার জীবন থেমে যায় ৯ বছর বয়সেই।
২০১৯ সালে এক চেকাপে দেখা যায় জানার অস্ট্রিওকোমা। হাড়ের ক্যান্সারের অন্যতম বিরল রোগ এটি। যে রোগের সাথে লড়াই করেন মোট ৫ মাস।
৫ মাসের লড়াই থেমে যায় ২০১৯ সালের আগস্টে। যে লড়াই শেষে হেরে যান জানা। ২০১৯ সালের আগস্টে দুনিয়া ছেড়ে চলে যান তিনি।
জানা চলে গেলেও আজও তিনি আছেন সবার অন্তরে।
জানা চলে যাওয়ায় নিজেকে দুর্ভাগ্যবান নয়, বরং জানা থাকায় নিজেকে সৌভাগ্যবান বলেছেন লুইস এনরিক।
জানা ৯ বছর বয়সে দুনিয়া ছেড়েছেন এটা এনরিকের কাছে মুখ্য নয়, ৯ বছর সে দুনিয়ায় থেকেছেন, সবাইকে মাতিয়ে রেখেছেন সেটাই তার কাছে মুখ্য বিষয়।
১০ বছর আগে চ্যাম্পিয়নস লীগ জয়ের পর মেয়েকে নিয়ে উজ্জাপন করেন লুইস এনরিক। সেখানে বার্সেলোনার জার্সি পড়া অবস্থায় দেখা যায় মেয়েকে।তার সাথে বার্সার পতাকা পুতে দেন তিনি। ১০ বছর পর সেই দৃশ্যের অবতারণা হয়েছে আবার।
জানা তো বেচে নেই, তবে কিভাবে এলো সেই দৃশ্যের।
এবার পিএসজি সমর্থকরা আনলেন জানাকে। মাঠে বড় আকারে ব্যানার নিয়ে এসেছেন তারা। সেখানে জানার গায়ে পিএসজির জার্সি। আর চ্যাম্পিয়নস লীগ জয়ের পর পতাকা হাতে লুইস এনরিকে। সেই দৃশ্য এবার ভক্তদের কল্যাণে ফিরিয়ে আনলেন এনরিক।
জানা এখনও আছেন এনরিকের কাছে। এমনটাই মত স্প্যানিশ কোচের। শারীরিকভাবে না থাকলেও জানার উপস্তিতি অনুভব করেন এনরিক। সেখানে মানসিকভাবে ও আত্মিকভাবে জানা তার সাথে আছেন এমনটাই মনে করেন এই কোচ।
এমনকি এনরিক বিশ্বাস করেন এমন কিছু। যে কারণে সাফল্য হোক বা ব্যার্থতা, জানা থাকেন এনরিকের হৃদয়ে। আর এনরিকের প্রতি গল্পেই এই স্প্যানিশ কোচের মত ফুটবল ভক্তদের কাছেও চলে আসে জানার গল্প।




