সময়টা ভালো যাচ্ছেনা বাংলাদেশ ক্রিকেটের। কোন ফরম্যাটেই সাফল্য পাচ্ছেনা বাংলাদেশ দল।
উলটো একের পর এক সিরিজ হেরে বেশ বিপর্যস্ত টাইগাররা। তবে টাইগারদের ব্যাস্ত সুচির কারণে বসে থাকারও উপায় নেই।
পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের জায়গায় ৩ টি টি২০ ম্যাচ খেলে দেশে এসেছে বাংলাদেশ। সেখানে ঈদের পর পরই আবার বাংলাদেশকে উড়াল দিতে শ্রীলঙ্কায়। লঙ্কানদের বিপক্ষে ১ মাসব্যাপী পুর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল।
ঘুরে দাড়ানোর লক্ষে বাংলাদেশ দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন।
বিশেষ করে পেস ইউনিটে বেশ খর্বশক্তির বাংলাদেশ দল দেখা গিয়েছে বেশ কয়েকটি সিরিজে।
নাহিদ রানা নিজের নাম গুটিয়ে নিয়েছিলেন, তাসকিন, ফিজরা ছিলেন না নানা কারণে। লঙ্কানদের বিপক্ষে টেষ্ট সিরিজে ফিরতে পারেন এদের কেউ কেউ।
সেক্ষেত্রে লাল বলের ক্রিকেটে ফিজ না ফিরলেও ফিরবেন অন্য খেলোয়াড়রা।
বিশেষ করে টেষ্ট ক্রিকেট দিয়ে আবারো ক্রিকেটে ফিরতে দেখা যাবে তাসকিনকে।
দীর্ঘ বিরতিতে তাসকিনের অভাব বেশ ভালোভাবেই বোধ করেছে বাংলাদেশ দল।
এবার তাসকিনকে নিয়ে শক্তিশালী দল গঠন করেই মাঠে নামতে চাইবে টাইগাররা।
ব্যাটিং অর্ডারেও আসতে পারে বড় পরিবর্তন। শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলে নিজের জায়গা টিকিয়ে রেখেছেন সাদমান ইসলাম অনিক।
তবে নড়বড়ে অন্য দুই ওপেনারের জায়গা। বিশেষ করে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের মধ্যে দুইজনই জায়গা হারাতে পারেন, অথবা একজন নিশ্চিতভাবে পড়তে পারেন বাদ।
শেষ ম্যাচে ১ ইনিংস ব্যাট করে ৩৯ রান করেন আনামুল হক বিজয়।
যদিও টেষ্টে বিজয়কে টানা হবে কিনা তা নিয়ে সংশয় আছে। কেননা সাম্প্রতিক এ দলের সফরে ভালো করতে পারেননি এই ওপেনার।
আর সেখানে ভালো করার জন্যই দলে ডাক পাওয়ার দৌড়ে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান।
মিডল অর্ডারে শক্তিমত্তা বাড়াতে নুরুল হাসান সোহান ও মাহমুদুল হাসান অঙ্কনকে সুযোগ দিতে পারে বাংলাদেশ দল।
সর্বশেষ এ দলের হয়ে নিউজিল্যান্ড সিরিজে ভালো করেছেন এই দুইজন।
এছাড়া জাকির না থাকলে অতিরিক্ত একজন উইকেটরক্ষক প্রয়োজন হবে, সে পজিশনেই এই দুইজনকে দরকার হবে দলের।
দলে এই দুইজনের একজন থাকবেন তা নিশ্চিত। আবার ওপেনিং থেকে একজন বাদ পড়বেন তাও অনেকটা নিশ্চিত।
তবে শেষ পর্যন্ত সোহানের সাথে অঙ্কন আসেন কিনা, বা জয় ও জাকির দুইজনই বাদ পড়েন কিনা সেই প্রশ্ন থেকে যায়।
একই সাথে তাসকিন, নাহিদ রানারা দলে আসলে কারা দল থেকে ছিটকে যাবেন সেটাও এখন প্রশ্ন হিসেবে থাকবে।
সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে সিরিজে যে অনেক পরিবর্তন দেখা যাবে, তা তো এক প্রকার নিশ্চিতই।




