অপেক্ষা শেষ,আজ বহুল প্রতিক্ষিত ম্যাচে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল,২০২০ সালের ১৩ ও ১৭ নবেম্বর সর্বশেষ এই মাঠে নেমেছিলো টাইগাররা।
তবে সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাস বাড়াতে কাল ভুটানের বিপক্ষেও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারেন ক্যাবরার শিষ্যরা।
সেক্ষেত্রে এটাকিংয়ে কাল অভিষেক হতে পারে ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামের।
ইতালির চতুর্থ স্থরের ক্লাবে খেলা ফাহমিদুল খেলতে পারেন লেফট উইঙে।অন্যদিকে রাইট উইঙেই দেখা যেতে পারে রাকিব হোসেনকে।
তবে আল আমিনকে না খেলালে রাইট উইঙে ইমনকে দিয়ে নম্বর নাইনে রাকিবকে দেখা যেতে পারে,যদিও এই স্থানের জন্য আল আমিনই আছেন এগিয়ে।
সমীত শোম না আসলেও দুর্দান্ত মিডফিল্ড নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, ইতোমধ্যেই দলের সাথে যুক্ত হয়েছেন হামজা চৌধুরী।
হামজা চৌধুরীকে সেন্টার মিডে দিয়ে,এক পাশে খেলতে পারেন মুরসালিন অথবা কাজিম শাহ।অন্যপাশে হৃদয় কিংবা জামাল ভুইয়া।থাকবেন একাদশে।তবে মিডের জন্য সবচেয়ে এগিয়ে আছেন হামজা-হৃদয় জামাল ত্রয়ী।
এই ত্রয়ী মিডফিল্ডে খেললে ডিফেন্সে দেখা যেতে পারে ইসা ফয়সালকে, লেফটে ব্যাকে খেলবেন তিনি,সেখানে সুযোগের অপেক্ষায় থাকবেন অভিজ্ঞ সাদ উদ্দীন।তবে সাদের ছোট ভাই তাজ উদ্দীনকে রাইট ব্যাকে দেখা অনেকটাই নিশ্চিত।
সেন্টার ব্যাকে তারিক কাজি আর তপু বর্মনের থাকা নিয়ে খুব বেশি শংসয় নেই।এই একাদশের গোলবার সামলাবেন আবহানীর মিতুল মারমা।
আজ স্কন্ধ্যা ৭ টায় মাঠে গড়াবে এই ম্যাচটি।
এই ম্যাচকে সামনে রেখে গত ৩১ তারিখ থেকে অনুশীলন করছে বাংলাদেশ।
৩১ তারিখ কিংস এড়েনায় ও ১,২,৩ জুন জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমেছিলো বাংলাদেশ! সব প্রস্তুতি শেষে আজ সন্ধ্যায় ফলের আশায় নামবে টাইগাররা।




