ভোরে কার্লোর প্রথমবার ব্রাজিলের ঘরের মাঠে ম্যাচ,একাদশে ফিরছেন রাফিনিয়াও।
পাশাপাশি কুনহাকে নিয়ে বেশ ভালো একাদশ নিয়েই কাল মাঠে নামবে ব্রাজিল।
সেক্ষেত্রে কার্লোর একাদশ হতে পারে ৪-৩-২-১ ফরমেশন।
অর্থাৎ চার ডিফেন্ডার ৩ মিডফিল্ডার আর দুই উইঙের সাথে এক নম্বর নাইন নিয়ে খেলবেন তিনি।
গোলকিপার এলিসনের সামনে চার ডিফেন্ডার হিসেবে লেফট ব্যাকে আগস্ত,রাইট ব্যাকে থাকবেন ভ্যান্ডারসন।
অভিজ্ঞ মার্কুনহোসের সাথে সেন্টার ব্যাকে থাকতে পারেন বেরালদো
মিডফিল্ডে পেরেইরার সাথে গুয়িমারেজ থাকবেন মধ্যমাঠে, আর তাদের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ ক্যাসেমিরো
২ উইঙ্গার হবেন ভিনিসিয়াস আর রাফিনিয়া ! কার্লোর অধিনে প্রথমবার খেলবেন বার্সা বয় রাফিনিয়া। ক্লাবে নিজের প্রিয় ছাত্র ভিনিকেই লেফট উইঙে খেলাবেন আনচেলত্তি আর রাইট উইঙ্গে খেলবেন রাফিনিয়া।
ভিনি আর রাফিনহার সামনে নম্বর নাইন নিয়েই এই একাদশের সবচেয়ে বড় প্রশ্নটি দাড় হতে পারে।গত ম্যাচে সুযোগ পেয়েও খারাপ করেছে রিচার্লিসন, তাই এই ম্যাচে কুনহাকেই রাখার কথা একাদশে।
প্রিমিয়ার লিগে সর্বশেষ মৌসুমে উলভসের মতো দলে খেলে ১৫ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন কুনহা।
লিগে বড় দলগুলোর সাথেও নিয়মিত গোল পেয়েছেন। ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচের একাদশেও ছিলেন, সেখানে গোল আদায় করেছেন আর্জেন্টিনার বিপক্ষে।
এছাড়া প্রিমিয়ার লিগে কয়েক মৌসুম ধরেই বেশ ধারাবাহিক এই স্ট্রাইকার। যে কারণে এই মৌসুমে ৬০ মিলিয়নের উপর খরচ করে এই তারকাকে দলে ভেড়াতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
স্বাভাবিকভাবেই তাই কুনহারই থাকার কথা এই পজিশনে। কিন্তু রিচার্লিসন থাকলে খুব বেশি অবাক হওয়ারও কিছু থাকবে না।
তবুও ফর্ম বিবেচনায় ম্যাথিউজ কুনহাকেই দেখা যেতে পারে একাদশে।
ঘরের মাঠ করিন্তিয়াস এরেনার ভোর ৬:৪৫ মিনিটে মাঠে নামবে ব্রাজিল।




