Homeফুটবলবাংলার সুপারস্টার হামজার কাছে সেরা লিওনেল মেসি!

বাংলার সুপারস্টার হামজার কাছে সেরা লিওনেল মেসি!

- Advertisement -spot_img

বাংলাদেশ ফুটবলের নবজাগরণ শুরু হয়েছে বেশ কয়েক মাস হলো।

ফুটবলের এই নবজাগরণে একটি নামই উচ্চারিত হবে বারবার, তিনি হামজা চৌধুরি।

ধারাবাহিকভাবে প্রিমিয়ার লিগ খেলা ও এক সময় এফএ কাপের মতো আসর জয় করা হামজা চৌধুরি এই দেশের ফুটবল ব্র্যান্ডকে বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ। দেশের ফুটবলে তাই এই মুহূর্তে গর্বের নাম শেফিল্ডের চৌধুরি।

কিন্তু হামজার কাছে ফুটবলের ‘GOAT’ কে?

সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন অব চেইন-এ এই প্রশ্নের উত্তর দিয়েছেন হামজা। দেশের ফুটবলের বিশ্বস্ত মাধ্যম Save Bangladesh Football-এ এসেছে তার সেই চ্যাম্পিয়ন অব চেইন।

সেখানে বিশ্বের সব নামিদামি তারকাকে পিছনে ফেলে হামজা পছন্দ করেছেন লিওনেল মেসিকে। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর সাথেও তুলনায় মেসিকেই এগিয়ে রেখেছেন হামজা। আর সেই মেসিকেই রেখেছেন সবার সেরা পছন্দ হিসেবে।

চ্যাম্পিয়ন অব চেইন-এর শুরুতে হামজাকে তুলনা দেওয়া হয় ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস ও আর্জেন্টিনার সাবেক লিজেন্ড এঞ্জেল ডি মারিয়ার মাঝে।

সেখানে ডি মারিয়াকেই বেছে নেন হামজা।

এরপর ডি মারিয়ার সাথে তুলনা করা হয় সাবেক বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। এবার ডি মারিয়াকে পছন্দ করেননি হামজা, বেছে নেন সুয়ারেজকে। যদিও পরের ধাপে আর সুয়ারেজকে রাখেননি হামজা; কাকার সাথে তুলনায় বেছে নেন ব্রাজিলিয়ান সাবেক প্লেমেকারকেই।

তবে রুনির সাথে কাকার তুলনায় রুনিকেই পছন্দ করেন হামজা। এরপরের দুই পছন্দে হামজার কাছে জয়ী হন সাবেক ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান রোনালদিনহো। তার কাছে হেরে যান রুনি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

কিন্তু নেইমার জুনিয়রের সাথে তুলনায় আবার রোনালদিনহোকে নয় হামজার পছন্দ—এবার এগিয়ে রাখলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে।

তবে নেইমার হার মানলেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। পর্তুগিজ সুপারস্টারকে নেইমার থেকেও এগিয়ে রাখলেন হামজা।

আর সেখানে রোনালদোর সাথে সর্বশেষ তুলনা দেওয়া হয় মেসির। সেই তুলনায় মেসির নাম নেন হামজা।

এরপর অবশ্য হামজার নিজের সাথে মেসির নাম দেওয়া হয়। তবে তার উত্তর দিতে বেশি বেগ পেতে হয়নি তাকে—মেসিকেই বেছে নেন সেরা হিসেবে।

এর আগে নিজের আইডল হিসেবে রোনালদোর নাম উল্লেখ করেন হামজা। রোনালদোকে দেখে বড় হওয়ার গল্পও বলেছেন তিনি।

কিন্তু রোনালদো হামজার অনুপ্রেরণা হলেও হামজা মানেন, তার থেকেও সেরা খেলোয়াড় আছেন।

সেই সেরা খেলোয়াড় আর কেউ নন, তিনি লিওনেল আন্দ্রেস মেসি। আর এখানেই যেন বারবার ফুটে ওঠে মেসির গ্রেটনেস।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here