আগামীকাল টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশে শ্রীলঙ্কার পুর্নাঙ্গ সিরিজের যাত্রা।
বাঘে সিংহের লড়াইয়ে শান্তর টেস্ট দল খুব একটা মন্দ ছন্দে নেই।তবে কোচের জন্য গুরুত্বপূর্ণ হবে সঠিক একাদশ নির্বাচন।
বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচে সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয় এবং সাদমানকে। দু’জনই অভিজ্ঞ, তবে সাদা পোশাকে এনামুলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ পাওয়া অস্বাভাবিক নয়।
তিন নম্বরে ব্যাট করতে পারেন নাজমুল হোসেন শান্ত।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। চার নম্বরে থাকা মুমিনুল হক দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান।
টেস্ট ক্রিকেটে তার অভিজ্ঞতা যে কোনো পরিস্থিতিতে দলকে সাহায্য করতে পারে।৫ নম্বরে ব্যাট হাতে নামতে পারেন টি-টোয়েন্টি অধিকার লিটন কুমার দাস।
ছয় নম্বরে থাকবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, যিনি দীর্ঘদিন ধরে টেস্টে বাংলাদেশের ভরসার নাম।
৭ নম্বরে আরো এক উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী খেলতে পারেন,আর ৮ নম্বরে মেহেদী হাসান মিরাজ, যিনি অলরাউন্ড ভূমিকা পালন করতে পারেন। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই কার্যকর এই ক্রিকেটার টেস্টে নিজের জায়গা পাকা করে নিয়েছেন।
নয় নম্বরে বোলিং বিভাগে তাইজুল ইসলাম খেলবেন,সাথে দুই পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে নাহিদ রানা এবং খালেদ আহমেদকে দেখা যেতে পারে।
এমন একাদশ হলে বোলিং অপশন নিয়ে ভুগতে হবে ক্যাপ্টেনকে,সেক্ষেত্রে আরো এক বোলার বাড়িয়ে টপ ওয়ার্ডার থেকে সাদমানকে বাদ দেওয়াও অযৌক্তিক সিদ্ধান্ত হবেনা।
আগামীকাল ১৭ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটে গলে মাঠে গড়াবে ম্যাচটি।




