Homeফুটবল"মেসি অনন্য,মেসি অনুপ্রেরণা, মেসি সর্বকালের সেরা,তার সাথে খেলতে পারাও ভাগ্যের ব্যাপার"মেসি সম্পর্কে...

“মেসি অনন্য,মেসি অনুপ্রেরণা, মেসি সর্বকালের সেরা,তার সাথে খেলতে পারাও ভাগ্যের ব্যাপার”মেসি সম্পর্কে ডেম্বেলে!

- Advertisement -spot_img

অনেক বার্সা ফ্যানদের কাছে তিনি শত্রু হিসেবে খ্যাতি পেয়েছেন। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান তিনি।

এরপর বার্সার বিপক্ষে গোল করে উজ্জাপনও করেন। এতকিছুর কারণে ডেম্বেলেকে অপছন্দ অনেক বার্সা ফ্যানদের।

তবে ডেম্বেলের কাছে পছন্দ এই বার্সেলোনা। একই সাথে বার্সার সেরা তারকাকে নিজেও সেরা মানেন এই ফ্রেঞ্চ সুপারস্টার।

মেসি বনাম রোনালদো, এই প্রশ্ন ফুটবল ভক্ত বা ফুটবল প্রেমী বা ফুটবল সংশ্লিষ্ট সবাইকেই কম বেশি শুনতে হয়৷ ব্যাতিক্রম নয় ওসমান ডেম্বেলেও।

বিশেষ করে বর্তমানে ব্যালন ডি অর প্রতিযোগীতায় সামনের দিকে অবস্থান তার। আর সেখানেই এমন প্রশ্নের সম্মুখীন হন এই ফ্রেঞ্চ তারকা।

সেখানেই মেসিকে বেছে নেন ওসমান ডেম্বেলে। নিজ্ব ছোটবেলা থেকে বার্সেলোনার খেলা দেখছেন ডেম্বেলে।

যে কারণে ছোট থেকেই বার্সা ও মেসির প্রতি প্রেম এই তারকার। এছাড়া মেসির সাথে খেলতে পেরে নিজের গর্বের কথাও জানান ডেম্বেলে।

একই সাথে এই তারকা জানান একজনের খেলাই তার কাছে আলাদা মনে হয়। তিনি আর কেউ আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

সাম্প্রতিক সময়ে ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেন ডেম্বেলে।

স্পোর্টসকিডা সহ বড় বড় গণমাধ্যমে উঠে আসে তার এই সাক্ষাৎকার।

সেখানে ডেম্বেলে বলেন” আমি এফসি বার্সেলোনাকে দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি। সো স্বাভাবিকভাবেই লিওনেল মেসি। সে সর্বকালের সেরা, সে আমাকে অনুপ্রাণিত করে৷ কারণে সে আলাদা, সে অনন্য। আমি তার সাথে একই দলের হয়ে খেলতে পেরে গর্ববোধ করছি”

বার্সেলোনা দলে দীর্ঘদিন একই সাথে খেলেন লিওনেল মেসি ও ওসমান ডেম্বেলে। ডেম্বেলেকে ডর্টমুন্ড থেকে চড়াদামে কিনে নেয় বার্সেলোনা।

আর পিএসজিতে যাওয়ার আগ পর্যন্ত বার্সা দলে ডেম্বেলের সতীর্থ হন মেসি। দুইজন একইসাথে ৯৫ বার নামেন মাঠে।

এর বাইরে মেসিকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছেন। মেসিকে কাছ থেকেও দেখেছেন বহুদিন।অপরদিক্র রোনালদোর সাথে একই সাথে খেলা হয়নি ডেম্বেলের, মুখোমুখি হয়েছেন মোট ৩ বার।

সব মিলিয়ে মেসির প্রতি ডেম্বেলের আছে আলাদা প্রেম।

সেই কারণেই এই দুইয়ের তুলনায় দুইবার ভাবতে হয়নি তাকে। অবশ্য লিওনেল মেসিকে গ্রেটেস্টদের তালিকায় রাখতে অনেককেই ভাবতে হয়না বেশিক্ষণ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here