“নেইমারকে দেখে আমি ছোট বেলা থেকেই খেলা শিখেছি,সে আমার আইডল! “এমনটাই বলেছেন লামিন ইয়ামাল! ছোটবেলা থেকে নেইমিকে দেখা লামিন ইয়ামাল এক সাক্ষাৎকারে এও বলেছেন,পরের জন্মে নেইমার হয়ে জন্মাতে চান তিনি।
নেইমার সম্পর্কে প্রশংসার ফুলঝুরি ঝড়লো লামিন ইয়ামালের মুখে।
এবং নেইমারকে আরো একবার নিজের আদর্শ বলে ঘোষণা দিলেন তিনি,এক সাক্ষাৎকারে লামিন বলেন,
নেইমার সবসময়ই আমার আইডল.. সে একজন সত্যিকারের তারকা,ও একজন কিংবদন্তী”।
নেইমারকে বেশ ছোট বেলা থেকেই ফলো করেন লামিন,মাত্র ৫ বছর বয়সেই নেইমিতে মুগ্ধ হয়েছেন লামিন।
এই ব্যাপারে লামিন বলেন,“আমি যখন সান্তোসে নেইমারকে দেখেছিলাম তখন আমি পাঁচ বছর বয়সী ছিলাম… এবং ক্যাম্প ন্যুতে যখন তাকে দেখেছিলাম তখন আমার বয়স ছিল 7 বছর। এটা অবিশ্বাস্য ছিল!”
বার্সেলোনায় নেইমারের সেই সময়টার কথা বলতে গিয়ে মেসিকে অবিশ্বাস্য আর,নেইমারকে আরো ভিন্ন কিছু বলেন লামিন ইয়ামাল।
এই ইয়াংস্টার বলেন,
“এটা সত্য যে লিও মেসিও সেই বার্সেলোনা দলে ছিলেন, অবিশ্বাস্যও… কিন্তু নেইমার ছিল সম্পূর্ণ ভিন্ন কিছু”
বয়সটা এখনো প্রাপ্ত বয়স্ক বলার মতো হয়নি লামিনের,কৈশরেই বিশ্বের সবচেয়ে রেটেড খেলোয়াড়ের একজন ট্রান্সফার মার্কেটে যার মুল্য বিশ্বে সবচেয়ে বেশি।
সেই লামিন ইয়ামালকে অনেকেই বলেন নতুন মেসি,তবে রাফিনহাসহ অনেকেই বলেছেন মেসি নয় লামিনের খেলা দেখলে মনে হয় নেইমার জুনিয়র!
অবশ্য লামিন ইয়ামালও আগেও স্পষ্ট করেছেন তার খেলার আইডল নেইমার জুনিয়রও,যদিও বিশ্ব সেরা হিসেবে মেসিকেও আদর্শ মানেন।
কয়েকদিন আগেই গ্লোব সকারে এওয়ার্ড জিতেছেন নেইমি-ইয়ামাল দুজনই।সেখানে নেইমারের সাথে সাক্ষাৎকারের পর লামিন ইয়ামাল বলেছেন,ভালো লাগছে আমার আইডলের সাথে দেখা করতে পেরে!
এর আগেও এক সাক্ষাৎকারে লামিন ইয়ামাল বলেন, তার খেলার
আইডল লিওনেল মেসি নয়, বরং তার আদর্শ ব্রাজিলিয়ান সুপার ষ্টার ও সাবেক বার্সেলোনা ফুটবলার নেইমার।
জিকিউ স্পেনের সাথে একটি সাক্ষাত্কারে কথা বলতে গিয়ে, ইয়ামাল বলেছিলেন
“আমার দুটি ফুটবল আইডল আছে: মেসি এবং নেইমার। নেইমার তার অবিশ্বাস্য স্টাইলের জন্য, আমি তাকে দেখে উপভোগ করেছি।
এবং তার মতই হবার চেষ্টা করি। অপর দিকে লিওনেল মেসি আমার আইডল কারণ ইতিহাসের সেরা খেলোয়াড় সেজন্য তাকে আমি আদর্শ মনে করি।।”.
অন্য এক সাক্ষাৎকারে লামিনকে জিজ্ঞেস করা হয়েছিলো পরের জন্মে কোন ফূটবলারের মতো হতে চান,লামিন বলেন নেইমার হয়ে জন্মাতে চান।অবশ্য লামিনের পায়ে যে জাদু দেখা যায়,তা নেইমারকেই বারবার মনে করিয়ে দেয়।




