Homeফিচারবাংলাদেশ দলে আসছেন জায়ান হাকিম, বাফুফের সঙ্গে হয়েছে আলোচনাও!

বাংলাদেশ দলে আসছেন জায়ান হাকিম, বাফুফের সঙ্গে হয়েছে আলোচনাও!

- Advertisement -spot_img

গুঞ্জন সত্য করে বাংলাদেশ জাতীয় দলে খেলতে রাজি জায়ান হাকিম।বাফুফে থেকে জানানো হয়েছে পাসপোর্ট অনাপত্তিপত্রের জন্য দ্রুতই কাজ শুরু হবে,কেননা জায়ান হাকিম চান খেলতে বাংলাদেশের জার্সিতে।তবে কে এই জায়ান হাকিম?


পুরো নাম জায়ান মোহম্মদ জুনায়েদ হাকিম। ভদ্রলোকের পরিচয়ে লেগে আছে দুটি দেশের নাম।

একটা ইংল্যান্ড, যে দেশের জল হাওয়ায় বেড়ে উঠেছেন তিনি। আরেকটা ক্যারিবিয়ান দেশ এন্টিগা এন্ড বারবুডা। এমন একজনকে নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ দলের জন্য। বিস্তারিত শুনে আসা যাক।

এন্টিগার বয়সভিত্তিক দলে খেলেছেন ৭ ম্যাচ। মুল দলের হয়েও ২ ম্যাচ খেলা হয়ে গেছে। সেই জায়ানের দিকে চোখ বাংলাদেশ দলের। জায়ানের রক্তে বইছে যে বাংলাদেশ। বংশদ্ভূত তালিকায় জায়ান যে হতে পারেন বাংলাদেশীও।

করতে পারেন লাল সবুজের প্রতিনিধিত্ব। কিন্ত জায়ানকে কেন দরকার বাংলাদেশের?
উত্তর,
জায়ান হাকিম তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন যে একাডেমিতে, সেটা পরিচিত সবার কাছেই।

ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্টের একাডেমিতে তার যাত্রা শুরু। এরপর সিনিয়ার পর্যায়ে যাত্রা শুরু করেন ইংল্যান্ডের তৃতীয় বিভাগ লীগের ক্লাব ম্যানসফিল্ড টাউন। এরপর নানা পথ ঘুরেছেন জায়ান। বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ৭ম বিভাগের দল এনস্টে নমান্ডসে।

সেখানে ২০২৪ সালে যোগ দিয়ে এর মাঝে তুলে নিয়েছেন ১৮ গোল।

২৬ বছর বয়সী জায়ানের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। একজন লম্বা স্ট্রাইকার যেকোন দলের জন্য আর্শীবাদ, যে কারণে হলান্ড, কেনরা বিশ্ব ফুটবলে পাচ্ছেন নিয়মিত সাফল্য।

উচ্চতার পাশাপাশি জায়ানের আছে ক্যারিবিয় রক্ত। ফলে শারীরিকভাবে বেশ শক্তিশালী তিনি। এমনকি এশিয়ান মানদন্ডেই তার মত শক্তিশালী স্ট্রাইকার পাওয়া বেশ বিরল।

এর সাথে জায়ানের শুটিং বেশ অসাধারণ। সব মিলিয়ে দারুণ এক প্যাকেজ হতে পারেন তিনি।

আশার কথা হলো বাংলাদেশের হয়ে খেলতে রাজি এই নাম্বার নাইন। খুব দ্রুতই কার্যক্রম শুরু করবে বাফুফে, আগামী উইন্ডোতেই জায়ানকে নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ! অন্তত আগামী ৫ থেকে ৭ বছরের জন্য বাংলাদেশ দল পেতে পারে দারুণ এক স্ট্রাইকার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here