Homeক্রিকেটসরাসরি সিপিএলে সাকিবকে দলে নিলো ফ্যালকন — রেকর্ড গড়ার মিশন শুরু?

সরাসরি সিপিএলে সাকিবকে দলে নিলো ফ্যালকন — রেকর্ড গড়ার মিশন শুরু?

- Advertisement -spot_img

অবশেষে আরো এক সুসংবাদ সাকিব ও তার ভক্তদের জন্য।পিএসএলের পরে ক্যারিবীয় প্রিমিয়ার লীগে দল পেলেন সাকিব।

এবার বদলে নয় বরং সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে লীগটির দল ফ্যালকন।


সর্বশেষ ২০২২ সালে এই লীগে খেলেছিলেন সাকিব,এরপর দুইবছর পর আবারো নিজের ক্যারিয়ার বেস্ট বোলিং করা লীগটিতে খেলবেন তিনি,যা আজ নিশ্চিত করা হয়েছে সিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে।

২০১৩ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে, সাকিব বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন।

৩ আগস্ট ২০১৩ তারিখে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে, সাকিব কেনসিংটন ওভালে ছয়জন ব্যাটসম্যানকে আউট করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলিং ফিগার রেকর্ড করেন এবং চার ওভারে ৬ রান দিয়ে ৬ উইকেট নেন।যা এখনো লীগটির ইতিহাসের সেরা বোলিং ফিগার।

২০১৪ সালের সিপিএলে একই দল সাকিবকে ধরে রাখে।
২০১৬ এবং ২০১৭ উভয় মৌসুমেই সাকিব জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিলেন।

২০১৮ থেকে ২০১৯ মৌসুমে সাকিব বার্বাডোসে ফিরে আসেন।এরপর ২০১৯ মৌসুমে সাকিব ট্রাইডেন্টসের হয়ে সিপিএল চ্যাম্পিয়ন হন।

যেখানে তিনি ১৮.৫ গড়ে ১১১ রান করেন এবং ৬ ম্যাচে ১৫০ রান দিয়ে মাত্র ৪ উইকেট নেন।

২০২১ সালের মে মাসে, সাকিবকে ২০২১ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য জ্যামাইকা তালাওয়াস সাইন করে।

জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে সিপিএলের জন্য অনাপত্তিপত্র না পাওয়ার কারণে তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেননি।

সাকিবকে ২০২২ সিপিএল মৌসুমের জন্য গায়ানা আমাজন ওয়ারিয়র্স স্কোয়াডে বদলি খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

এখন পর্যন্ত
সাকিব ৩০টি ম্যাচ খেলে ১৬.৮৬ গড়ে এবং ১০২.৯১ স্ট্রাইক রেট সহ ৩৫৪ রান করেছেন এবং সিপিএলে ৬.৭৫ ইকোনমিতে ২৯টি উইকেট পেয়েছেন।এবার নিজের খারাপ সময়ে আরো একবার উজ্জ্বল হবেন সাকিব সেটাই প্রত্যাশা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here