প্রতিভা তো অনেকেরই থাকে। অনেকের মাঝেই থাকে সম্ভাবনা। কিন্ত কয়জন লিওনেল মেসি হতে পারে।
ঐ শিখরে পৌছাতে পারে কয়েকজন। শুধুই কি প্রতিভা, মানসিক দিক থেকে উন্নত না হলে হওয়া যায়না এলিট।
শুধুমাত্র প্রতিভার বেড়াজালে আটকে রেখে নিজেকে করা যায়না প্রতিষ্ঠিত।
লিওনেল মেসি, মাঠের ফুটবলেও যতটা নিখুত, মাঠের বাইরেও ঠিক ততটাই উদার।
সেই উদারতার প্রমাণ মিললো আরো একবার।
মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে পোর্তোর সাথে মাঠে নামেন মেসি। সে ম্যাচে দারুণ এক ফ্রিকিকে গোল করে দলকে জয় এনে দেন মেসি।
যে কারণে ক্লাব বিশ্বকাপে বর্তমানে নকআউটের স্বপ্ন দেখছেন এই আমেরিকান ক্লাবটি।
তবে গোল ছাড়াও আরো এক কারণে এবার নজরে মেসি। আর সেটি মেসির মানবিকতা।
এদিন ম্যাচের আগে এক ভক্তের কাছে ছুটে যান মেসি। এক তরুণের কাছে ছুটে যান মেসি। হুইল চেয়ারে বসে যে ভক্ত মেসি মেসি ডাক করতে থাকেন।
এগির নামক সেই ভক্তের গায়েও থাকে মেসির দেশ আর্জেন্টিনা দলের জার্সি।
সেই ইগির দিকে ছুটে যান লিওনেল মেসি। গিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি। এছাড়া কিছুক্ষণ তার সাথে কথাও বলেন এলএমটেন।
এমন ঘটনার বর্ণনা দেন সেই তরুণ এগিরের মা। এই ঘটনা তার ছেলের কাছে স্বপ্নের মত বলে উল্লেখ করেন তিনি।
নিজের ছেলেকে নিয়েই বসবাস এগিরের মায়ের। পুরো ঘটনা তিনি রেকর্ড করে রাখেন নিজের মোবাইল ফোনে।
তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না এমন কিছু। তবে এখানেই থেমে থাকেননি মেসি। ইগিরের জন্য ছিল মেসির উপহারও।
৫ বছর বয়স থেকেই মেসির ভক্ত ইগির। মেসিকে এক নজর দেখার জন্য ক্লাব বিশ্বকাপের ম্যাচ দেখতে আসেন।
আর সেখানেই পোর্তো বনাম মায়ামি ম্যাচে মিলে এমন মুহুর্ত। মেসি এই ছেলের সাথে দেখাই করেননি, তাকে উপহার দেন নিজের স্বাক্ষর করা জার্সি। এমন উপহার যেন সারাজীবন মনে রাখবেন ইগির।
মেসির এই উদরতার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য মানবিকতা দিয়ে মেসির ভাইরাল হওয়া প্রথম না।
এর আগেও নানা ভক্তের আবদার রেখেছেন, তাদের সাথে গুরুত্বপূর্ণ মুহুর্তেও মোলায়েম ব্যাবহার করেছেন।
খেলোয়াড় মেসি মাঠে জাদু দেখান, তবে ব্যাক্তি মেসি মানুষের মন কেড়ে নেন।
মাঠ ও মাঠের বাইরে দুই জায়গায় বড় হওয়াই মেসিকে হয়ত আলাদা করে অন্য সবার চেয়ে।




