Homeক্রিকেটমুস্তাফিজ-তাসকিনদের নিয়ে চমক, ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি!

মুস্তাফিজ-তাসকিনদের নিয়ে চমক, ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি!

- Advertisement -spot_img

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ, যিনি দীর্ঘদিন পর জাতীয় ওয়ানডে দলে ফিরেছেন।

নাঈম শেখের অন্তর্ভুক্তি ছাড়া বাকি স্কোয়াডটি প্রায় পূর্বপরিচিত মুখদের নিয়েই গঠিত।ভালো করেও সুযোগ পাননি নুরুল হাসান সোহান!

অভিজ্ঞতা এবং তরুণদের সমন্বয়ে গড়া এই দলে নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন তিনি।

স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন—দুজনই সাম্প্রতিক সিরিজগুলোতে ভালো ফর্মে ছিলেন।

মিডল অর্ডারে থাকছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস ও জাকের আলি অনিক। ফিনিশিং দায়িত্বে রাখা হয়েছে শামীম পাটোয়ারীকে।

স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম, যাদের সঙ্গে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।

পেস ইউনিটে যথারীতি আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নবাগত নাহিদ রানা।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই এই স্কোয়াড গঠন করা হয়েছে।

সিরিজটি বাংলাদেশের জন্য বিশ্বকাপ ২০২৭-এর প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী মাসের শুরুতে।
২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ৫ ও ৮ জুলাই।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোয়। তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here