Homeফুটবলএবার ডাচ খেলোয়াড় আসছেন বাংলাদেশে, বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে প্রস্তত আরো এক...

এবার ডাচ খেলোয়াড় আসছেন বাংলাদেশে, বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে প্রস্তত আরো এক প্রবাসী!

- Advertisement -spot_img

বাবা ডাচ, মায়ের সুত্র ধরে আছেন বাংলাদেশে। নিলয়ের নামটাও তাই দুই দেশের মিশ্রণেই।

নিলয় শুনলে যতটা বাঙালি মনে হয়, ভ্যান ডার প্লোয়েগ শুনলে মনে হয় ডাচ দেশে বড় হওয়া কেউ।

অবশ্য নামের অধিক অংশের মত নিলয়ের অনেকটা জুড়েই আছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস।

দেশটিতে জন্ম নিলয়ের, নিজের বেড়া উঠা ও ফুটবলের হাতেখড়ি সবই পেয়েছেন এখানে। নিলয়কে তাই কমপ্লিট ডাচম্যান বললেও ভুল হবেনা।

তবে রোবেন, ভ্যান ডাইকদের দেশে জন্ম নিয়েও নিলয়ের টান তার থেকে হাজার হাজার মাইল দুরের এক দেশে।

১৮ কোটির বাংলাদেশেই স্বপ্ন নিলয়ের, এই দেশটির হয়েই আগামী দিনে প্রতিনিধিত্ব করতে চান তিনি।

নিলয়ে মুগ্ধ যে হয়েছে বাফুফেও। বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন তার ব্যাপারে।

সেখানে জানানো হয় নিলয়ের ফুটবল ভিডিও দেখে তারা মুগ্ধ হয়েছেন তার উপর। একই সাথে নিলয়ও লাল সবুজের প্রতিনিধি হওয়ার জন্য দিয়েছেন সারা। দুইয়ে দুইয়ে চার মিললে খুব শীঘ্রি যে শুরু হবে নিলয়কে পাওয়ার সব কাজ।

কিন্ত ফুটবলার নিলয়কেই তো চেনা হলোনা। যাকে নিয়ে এত আলোচনা হলো, কেন তাকে বাংলাদেশের ফুটবল আঙ্গিকে দরকার সেই আলাপটাই হলোনা।

নিলয় ভ্যান ডার প্লোয়েগ ডাচ দেশে বড় হওয়া একজন ফুটবলার। খেলে থাকেন ডাচ ক্লাব এফসি এম্মেনের অনুর্দ্ধ ২১ দলে।

মাঝে বেশ কয়েক মৌসুম নেদারল্যান্ডসের প্রথম বিভাগ লীগ খেলেছে এফসি এম্মেন। সেখানে আয়াক্স, ফেয়োনার্ড, পিএসভির মত দলের বিপক্ষে খেলেছে তারা। বর্তমানে ডাচ দ্বিতীয় বিভাগ লীগে আছে ক্লাবটি। সেই ক্লাবের অনুর্দ্ধ ২১ দলে খেলেন নিলয়।

সে দলে বেশ নিয়মিত এই খেলোয়াড়।

মিডফিল্ড নিলয়ের প্রথম পরিচয়। ডিফেন্সিভ ও সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন এই তারকা।

তবে শুয়েমিনিদের মত মিডফিল্ড থেকে সেন্টার ব্যাকে এসেও খেলতে পারেন তিনি। খুব বেশি সেন্টার ব্যাকে লাক্সারি নেই বাংলাদেশ দলের। এই পজিশনে তারেক তপুদের সাথে নিলয় হবেন বাংলাদেশের পছন্দ। এছাড়া তারেক কাজীকে চাইলে তবে রাইট ব্যাকেও খেলাতে পারেন কোচ।

এফসি এম্মেনে নিয়মিত হওয়ার দিকে বেশ ভালোভাবেই আছেন নিলয়। আগামী দিনে ডাচ দ্বিতীয় বিভাগ লীগে দেখা যাবে তাকে।

হয়ত ভাগ্য ভালো হলো খেলতে পারেন ডাচ প্রথম বিভাগ লীগেও। এমন একজন খেলোয়াড় খেলতে চাচ্ছেন বাংলাদেশ দলে।

সুযোগ তাই হাতছাড়া করতে চাইছেনা বাংলাদেশ।

তবে এসেই হয়ত জাতীয় দলে সুযোগ মিলবেনা নিলয়ের। ২০ এর নিলয়নে বাংলাদেশ অনুর্দ্ধ ২৩ দলে সুযোগ দিতে পারে বাফুফে।

তবে যদি সেখানে পারফর্ম করতে পারেন, জাতীয় দলে আসতে যে খুব বেশি সময় লাগবেনা যে তার সেটা এক প্রকার নিশ্চিতই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here