অনেকেই তাকে তুলনা দেয় মেসুত ওজিলের সাথে। জার্মান হলেও ওজিলের গোড়া মুলত টার্কিতে।
অপরদিকে দুইজনই মাঝমাঠের খেলোয়াড়, দুই মুসলিম খেলোয়াড়ের ঠিকানাই হয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। দুইজনেই মাঝমাঠে জাদু দেখাতে পছন্দ করেন। যে কারণে গুলারের মাঝে অনেকেই খুজে পান ওজিলের ছাপ।
এবার ওজিলের পদাঙ্ক যেন অনুসরণ করলেন গুলার। সেটা অবশ্য ফুটবলের নয়, এবার মানবিকতার দিক থেকে ওজিলকে ছুলেন গুলার। সেখানে গুলারের মানবিকতায় শত শত পরিবার পেলো বাসস্তান।
সাম্প্রতিক সময়ে “গুলার ফাউন্ডেশন ফর হোপ” এর অধীনে দুস্থ মানুষের সেবায় কাজ শুরু করেছেন আর্দা গুলার।
সেখানে বর্তমানে স্পেনের মাদ্রিদে গৃহহীন মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। যেখানে এর মাঝে ১২.৯ মিলিয়ন ইউরো বা ১৪০ কোটি টাকার অনুদান দিয়েছেন গুলার। এই অনুদানে ১৫০ টি ঘর নির্মাণ ও ৩৩০ টির বেশি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।
ঘর নির্মাণ নিয়ে সেখানে নিজের মন্তব্য করেন গুলার। সেই মন্তব্যে গুলার বলেন গৃহহীন মানুষের কষ্ট।
এছাড়া কারো ফুটপাতে ঘুমানো প্রাপ্য না বলে মন্তব্য করেন এই তুর্কি ফুটবলার।
এর বাইরে গৃহহীনদের মানসিক ও অন্যান্য অবস্থা কেমন হতে পারে, সেটা অনুধাবনের কথাও বলেন গুলার সেখানে এই মিডফিল্ডার বলেন “ আমি জীবনের শুরুতে দেখেছি গৃহহীন থাকার অবস্থা, আমি জানি এটা মানুষের উপর কিভাবে প্রভাব ফেলে। আমি তাই চাই এর একটা কার্যকরী সমাধান খুজতে। কেউ ঘরের বাইরে ফুটপাতে ঘুমানোর প্রাপ্য না, সবাই নিজ ঘরে ঘুমানোর যোগ্য”
খুব শীঘ্রিই শুরু হবে ঘর নির্মাণের কাজ। আগামী বছর অর্থ্যাৎ ২০২৬ এর শুরুর দিকেই এই আবাসন প্রকল্পের প্রথম ঘর উদ্ভোধনের পরিকল্পনা করা হয়েছে। এর বাইরে সামাজিক অবস্থান নিয়ে কাজ করছেন এই তুর্কিশ ফুটবলার। তার অধীনে শুধু বাসস্তান নয়, সামাজিক কর্মকান্ড, স্থায়ী কর্মসংস্থান, এমনকি মানসিক স্বাস্থ্য নিয়েও ভাবতে চায় তার ফাউন্ডেশন।
এদিকে এমন কাজে গুলার পাশে পেয়েছেন তার ক্লাবের মালিক ফ্লোরিন্তিনা পেরেজকে।
মাঠ ও মাঠের বাইরে তার পদচারণাকে অসাধারণ বলে উল্লেখ করেছেন মাষ্টারমাইন্ড খ্যাত ক্লাব প্রেসিডেন্ট পেরেজ।
অপরদিকে ক্লাবের দুই সতীর্থ লুকা মদ্রিচ ও ভিনিসিয়াস জুনিয়ারের থেকেও সমর্থন পেয়েছে গুলার।
সবকিছু মিলিয়ে ভালো ফুটবলার হওয়ার সাথে ভালো মানুষ হওয়ার কাজটাও ঠিকঠাকভাবে করে যাচ্ছেন গুলার। আর এমন কাজ করলে আগামী দিনে ভিনি মদ্রিচদের সাথে যে ফুটবল ভক্তদের সমর্থনও তিনি পাবেন, তা অনেকটা নিশ্চিত।




