বাংলাদেশ জাতীয় দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে হোঁচট খাচ্ছে, ঠিক তখনই গ্লোবাল সুপার লীগে অন্য এক মঞ্চে ব্যাট হাতে ঝলক দেখালেন সাকিব আল হাসান।
দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে এই বিশ্বমানের অলরাউন্ডার তুলে নিলেন দুর্দান্ত এক ফিফটি, যা দলকে এনে দেয় জয়ের ভিত্তি।
গ্লোবাল সুপার লীগে দুবাই ক্যাপিটালস বনাম সেন্ট্রালের ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে সাকিবের দল।
ইনিংসের শুরুতেই কিছুটা চাপে পড়ে তারা, তবে এক প্রান্ত ধরে রেখে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন সাকিব।
দায়িত্বশীল ইনিংস খেলে ৩৭ বলে ৫৮ রান করেন তিনি, যেখানে ছিল ৭ টি চার ও ১টি ছক্কার মার।
তার এই ইনিংসেই মূলত ইনিংস গুছিয়ে নেয় ক্যাপিটালস।
অন্যদিকে, একই সময়ে বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিপর্যস্ত অবস্থা সামলাতে ব্যস্ত ছিলো।
ব্যাটিং লাইনআপ ধ্বসে পড়ে, বোলাররাও ছিলেন নিষ্প্রভ।
বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক হলেও দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ছিলেন শত শত মাইল দূরে, অন্য এক লিগে আলো ছড়াতে ব্যস্ত।
এমন পারফরম্যান্স দেখে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। ।
তবে বাস্তবতা হলো, জাতীয় দলের কঠিন সময়ে যখন অভিজ্ঞতা ও নেতৃত্বের ঘাটতি স্পষ্ট, তখন সাকিবের অনুপস্থিতি আরও বেশি চোখে পড়ে।
গ্লোবাল সুপার লীগে তার ফিফটি স্বাভাবিকভাবে প্রশংসার দাবিদার, কিন্তু জাতীয় দলের ভক্তদের কষ্টও অনস্বীকার্য।
শেষ পর্যন্ত, সাকিবের পারফরম্যান্স প্রমাণ করে তিনি এখনো কতটা কার্যকরী একজন ব্যাটসম্যান।




