Homeক্রিকেটশামীম-লিটনের ব্যাট,শরিফুল-রিশাদের বলে দারুন জয় বাংলাদেশের!

শামীম-লিটনের ব্যাট,শরিফুল-রিশাদের বলে দারুন জয় বাংলাদেশের!

- Advertisement -spot_img

সিরিজ বাচাতে টসে হেরে ব্যাট করতে নেমে,
শামীম-লিটনে ভর করে বড় টার্গেট দাড় করায় টাইগাররা, ১৭৮ রানের টার্গেটে শুরুতেই ধ্বসে পরে লঙ্কানদের টপ ওয়ার্ডার,৫ বলে ৮ রান করে শামীমের জাদুকরী থ্রোতে রান আউট হয় কুশাল মেন্ডিস,অন্যদিকে ৪ বলে কোনো রান না করেই শরিফুলের বলে ফেরেন কুশাল পেরেরা।


টিকতে পারেননি আভিস্কা ফার্নান্দোও,৫ বলে ২ করে আউট হন তিনি।
অধিনায়ক আসালাঙ্কাও আজ ৫ রানে ফিরলে ইনিংস গড়ে সানাকা ও নিশাঙ্কা।

তবে রিশাদের বলে নিশাঙ্কা ফিরলে,আউট হন শানাকাও।ফলে সহজ জয় পায় লিটনের বাংলাদেশ।

এর আগে,
মাত্র ৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে টাইগাররা।
কিন্তু সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেই প্রতিরোধ গড়েন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়।

তাঁদের ৫৫ বলে ৬৯ রানের জুটি দলকে ম্যাচে ফিরিয়ে আনে।

হৃদয় ২৫ বলে ৩১ রান করে ফিরে গেলেও একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান লিটন। শ্রীলঙ্কান বোলারদের দাপট সামলে ১৩ ইনিংস পর তুলে নেন ফিফটি।

লিটনের ব্যাটে যেন জেগে ওঠা এক শিল্প! ৫টি ছক্কা ও চোখ জুড়ানো কিছু শটে ৫০ বলে ৭৬ রানের এক অসাধারণ ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।


লিটন যেদিন যেদিন ইনিংস বড় করেন সেদিন সেদিন তা মুল্যায়ন পায় আলাদাভাবে, তবে অনেক সময় হেলায় নিজের উইকেট বিলান লিটন সেই অভিযোগ অস্বীকার করবেন না তিনি নিজেও।তবে আজ তার ব্যাটিং ছিলো দৃষ্টিনন্দন।

ইনিংসের শেষদিকে তাঁর সঙ্গে যোগ দেন শামীম হোসেন পাটোয়ারি, যার ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান। যা ছিলো জয়ের জন্য যথেষ্ট।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here