একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি? বাংলাদেশে তো অনেক অলরাউন্ডারই এসেছেন। বর্তমানেও আছেন অনেক অলরাউন্ডার।
কিন্ত তারা সবাই কেন সাকিব আল হাসান হতে পারেন না?
এদের মাঝে অনেকে হয়ত সাকিব আল হাসানের চেয়ে বেশি পরিশ্রমও করেন, অনেকের ধ্যান জ্ঞানও শুধু ক্রিকেট নিয়ে।
তবুও এদের থেকে কেন যোজন যোজন এগিয়ে সাকিব।
পরিসংখ্যানে সাকিব অন্য সবার চেয়ে এগিয়ে। সাকিবের বোলিং রেকর্ড একজন লিজেন্ডারি বোলারের মত, ব্যাটিং রেকর্ড একজন স্বীকৃত ব্যাটসম্যানের মত।
বাংলাদেশ কেন, বিশ্ব ক্রিকেটেই এমন চিত্র বিরল। কিন্ত বাংলাদেশের ক্রিকেটে যেখানে বড় তারকা পাওয়া মরুভুমি বুকে পানি পাওয়ার মত, সেখানে সাকিব গ্লোবাল সুপারস্টার কিভাবে হলেন।
সর্বপ্রথম সাকিব আলাদা তার স্কিল ও তার ডেভেলপমেন্ট। উদাহরণ স্বরুপ বলা যায় ক্যারিয়ারের শুরুর দিকে একরকম একশনে বল করতেন সাকিব।
সময়ের সাথে সাথে সেটাকে মডিফাই করেছেন। শুরুর দিকে বড় বড় টার্ন আদায় করতেন।
মডার্ন ডে ক্রিকেটে সাকিব আর অল্ড স্কুল বোলিং করলেন না, শিখলেন আর্ম বল, একই সাথে আটোশাটো বোলিং ও ভ্যারিয়েশন।
যে কারণে শুরুর দিকে সাকিব যেমন তার বোলিংএ ভুগিয়েছেন ক্যালিস, টেন্ডুলদের।
ক্যারিয়ারের শেষে ভিন্ন ধাচের ক্রিকেট খেলা সুরিয়া কুমার, হেলসরাও রক্ষা পায়নি সাকিবের থেকে।
একই সত্য ব্যাটিং এর জন্যও। শুরুর দিকে লো ব্যাকলিফটে ব্যাটিং করতেন সাকিব, খেলার চেষ্টা করতেন সিঙ্গেল।
মডার্ন ডে ক্রিকেটে সাকিব ব্যাকলিফট পরিবর্তন করেন, করেন গার্ড পজিশনের পরিবর্তন।
যে কারণে শেষের দিকে অধিক বাউন্ডারি মারতে সাবলীল দেখা গেছে এই অলরাউন্ডারকে।
স্কিলের সাথে সাথে নিজের বুদ্ধিমত্তাও সাকিব ব্যাবহার করেন নিয়মিত। সাকিবের ক্রিকেটিয় মেধা ধারালো।
ফিল্ড সেটাপ অনুসারে বল করতে পারেন, বোলিং আছে কয়েকটি প্লান।
ব্যাট হাতে সাকিব জানেন কাকে কখন টার্গেট করতে হয়, কার বলে রান আদায় করতে হয়।
যে কারণে প্রতিকুল কন্ডিশনেও সফল ক্রিকেটারের নাম সাকিব আল হাসান।
এগ্রেশন অন্য অনেকের জন্য কাজ না করলেও সাকিবের জন্য করেছে শতভাগ। কেননা মানুষের কথায় খুব কম প্রভাবিত হয়েছেন তিনি।
কিন্ত তার এগ্রেশন প্রভাবিত করেছে অনেককে। একই সাথে সাহসের ব্যাবহারেও সফল এই অলরাউন্ডার।
প্রাক্টিসে সাকিব আল হাসান সেটাই চেষ্টা করেন, যেটা তিনি ম্যাচে কাজে লাগাতে চান।
যে কারণে ম্যাচ বা টুর্নামেন্টে ভেদে তাকে আলাদা ধরণের প্লান করতে দেখা গেছে বোলিং ও ব্যাটিংএ।
সব মিলিয়ে সাকিব আল হাসান হয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটের পোষ্টারবয়। আর এটা একমাত্র সম্ভব হয়েছে তার নিজের কারণেই।




