প্রিমিয়ার লীগে ছিলেন দুর্দান্ত ফর্মে। ওয়েস্টহ্যামের হয়ে গত মৌসুমে একের পর এক দুর্দান্ত পারফর্মেঞ্চ করতে থাকেন।
মাঝমাঠে সেরাদের কাতারে থাকেন উপরের দিকে। যে কারণে বারবার তার দিকে নজর দেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা।
এমনকি ১০০ মিলিয়ন ইউরো বা ১২০০ কোটি টাকায়ও তাকে পেতে চান এই অভিজ্ঞ কোচ।
বারবার তাকে ভাবা হচ্ছিল রদ্রি বা কেভিন ডি ব্রুইনা এর বিকল্প। জাতীয় দলেও ছিলেন নিয়মিত।
এতকিছুর পর হঠাৎ একটা কালো ছায়া আসে তার জীবনকে পরিবর্তন করতে। বলা হয় বেটিং বা জুয়ার সাথে যুক্ত ছিলেন পাকুয়েতা।
তার বিরুদ্ধে আনা হয় অভিযোগ। যে অভিযোগে বলা হয় বেটিং এর সাথে যুক্ত হন পাকুয়েতা, যে কারণে ইচ্ছা করে হজম করেন হলুদ কার্ড। বোর্নমাউথ, এস্টন ভিলা, লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমন অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
প্রিমিয়ার লীগের ম্যাচে এমন অভিযোগের প্রেক্ষীতে করা হয় তদন্ত। যা প্রমাণিত হলে কঠিন থেকে কঠিনতর শাস্তি হত পাকুয়েতার।
আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারতেন সব ধরণের ফুটবল থেকে। ইপিএল ও ব্রাজিলে এমন সম্ভাবনাময় ক্যারিয়ার হত শেষ।
শেষ এক বছর এমন অনিশ্চয়তার মাঝেই কাটে পাকুয়েতার দিন। অবশেষে পাকুয়েতার সাথে জয় হলো সত্যের।
ইংল্যান্ডের এফএ দীর্ঘদিন তদন্তের পর এবার রায় দিয়েছে পাকুয়েতার বিপক্ষে। সেখানে বলা হয়েছে পাকুয়েতার সাথে বেটিং এর কোন সম্পর্ক নেই।
ফলে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগই প্রত্যাহার কএয়া হয়েছে। আগামী দিনে তাই নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই এই ফুটবলারের বিরুদ্ধে।
দ্যা টাইমস এর বরাদ দিয়ে গোল সহ ইউরোপের বড় বড় গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করে।
এদিকে নির্দোষ হওয়ার পর অনেকেই দেখছেন পাকুয়েতার জাতীয় দলে ফেরার সম্ভাবনা।
কারণটা অনেক দিন ধরে জাতীয় দলের নিয়মিত অংশ ছিলেন পাকুয়েতা। এছাড়া প্রিমিয়ার লীগের সেরা মিডফিল্ডারদের একজন ছিলেন।
তবে মামলার তদন্ত চলাকালীন প্রভাব পড়েছে তার পারফর্মেঞ্চে।
স্বাভাবিকভাবেই এমন কিছুর দায় মাথায় নিয়ে আগের মত জ্বলে উঠা যায়না।
তবে নির্দোষ প্রমাণ হবার পর আবারো আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামতে পারবেন এই ব্রাজিলিয়ান।
এখনও ব্রাজিল দলের মাঝমাঠের পুর্ণ সমাধান হয়নি। বিশেষ করে এটাকিং মিডফিল্ডে কেউই আনচেলত্তির দলে স্থায়ী নন।
তাই বেশ জোড়ালো সম্ভাবনা থাকবে পাকুয়েতার কাছে। প্রিমিয়ার লীগে নিয়মিত জ্বলে উঠা একজনের থেকে সেরাটা আদায় করতে চাইবেন অভিজ্ঞ কোচ কার্লোও।
সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার মিললে পাকুয়েতা ফিরবেন ব্রাজিল দলে, আর সেখান দিয়েই হতে পারে তার জীবনের নতুন অধ্যায়।




