Homeফুটবলবসুন্ধরার ডাবল চমক!কিউবা মিচেল ও ব্রাজিলিয়ান কোচে শক্তি বাড়াচ্ছে কিংস!

বসুন্ধরার ডাবল চমক!কিউবা মিচেল ও ব্রাজিলিয়ান কোচে শক্তি বাড়াচ্ছে কিংস!

- Advertisement -spot_img

ঘরোয়া লীগে টানা সফলতা পায় বসুন্ধরা কিংস। একটা সময় মানুষ ধরেই নিয়েছিল কিংসদের হাতেই উঠবে শিরোপা, বাকিরা খেলবে দ্বিতীয় হবার জন্য।

সে জায়গা থেকে গত আসরে কিংসদের টপকে যায় মোহামেডান, পায় বিপিএল শিরোপা। এবার তাই বিপিএলে বসুন্ধরা নামবে শিরোপা পুনরদ্ধার করতে।

যে কারণে এবার আটোশাটো করে দল সাজাচ্ছে ক্লাবটি। যার অংশ হিসেবে নেওয়া হচ্ছে এবার দলে হাইপ্রোফাইল কোচ নিয়েছে কিংসরা।

ব্রাজিল থেকে তারা দলে ভিড়িয়েছে ৫৩ বছর বয়সী কোচ সার্জিও ফারিয়াসকে।

অল্প বয়সেই কোচিংএ আসেন ফারিয়াস। একটা সময় ব্রাজিলের বয়সভিত্তিক দলের কোচ ছিলেন তিনি।

ব্রাজিলের পাইপলাইনের দুই গুরুত্বপূর্ণ দল ব্রাজিল অনুর্দ্ধ ১৭ ও ব্রাজিল অনুর্দ্ধ ২০ দলের কোচ ছিলেন তিনি।

শুধু যে কোচ ছিলেন এমন নয়, ব্রাজিল অনুর্দ্ধ ১৭ এর হয়ে সাফল্যও আছে তার। এই সময়ে তিনি জয় করেছেন বয়সভিত্তিক দক্ষিণ আমেরিকান শিরোপা।

এর বাইরে ব্রাজিলের নানা ক্লাবে কাজ করেছেন তিনি।

এর মাঝে আছে নেইমারের দল সান্তোসের বয়সভিত্তিক দল সান্তোস অনুর্দ্ধ ২০ দল৷ দুইবার সান্তোসের বয়সভিত্তিক দলে কাজ করেন ফারিয়াস।

অর্থ্যাৎ ব্রাজিলের ভিতরই কোচিং এর ভালো অভিজ্ঞতা আছে ফারিয়াসের।

তবে ফারিয়াস বেশ অভিজ্ঞ এশিয়ান অঞ্চলে কোচিং এর জন্য। এশিয়ার অনেক বিখ্যাত দেশের বিখ্যাত ক্লাবকে কোচিং করিয়েছেন।

সৌদি লীগের অন্যতম বড় ক্লাব আল আহলি। এই আল আহলিতে কোচিং করিয়েছেন ফারিয়াস। এর বাইরে আল ওয়াসি ও আল হিলাল ক্লাব নামে আরো এক ক্লাবে কোচিং করিয়েছেন এই কোচ

তবে ফারিয়াস বিখ্যাত কোরিয়ান লীগে কোচিং করিয়ে। দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাঙ স্টিলার্সদের হয়ে দীর্ঘদিন কোচিং করান তিনি।

এই সময় ২০০৯ সালে দলকে জেতান এশিয়ান চ্যাম্পিয়নস লীগ বা এএফসির শিরোপা। এছাড়া ২০০০৭ সালে জয় করেন কোরিয়ান লীগ।

২০০৯ সালে কোরিয়ান লীগ কাপের শিরোপা পান। একই বছর ক্লাব বিশ্বকাপের মত আসরে দলকে করেন তৃতীয়।

পোহাঙ স্টিলার্সে কোচিং করিয়েই জনপ্রিয়তা পান ফারিয়াস।

এরপর চীনের গুয়াংজো এফসির মত ক্লাবে কোচিং করান তিনি। সর্বশেষ কোচিং করান কাতারের শীর্ষ বিভাগ লীগের ক্লাব কাজমায়।

সব মিলিয়ে বেশ অনেকগুলো বড় বড় ক্লাবে কোচিং করান এই ব্রাজিলিয়ান।

ফারিয়াস তার দলে অবশ্য পেতে যাচ্ছেন বড় এক তারকাকে। সান্ডারল্যান্ড একাডেমির অংশ ছিলেন বাংলাদেশের কিউবা মিচেল।

এবার নিজের দলে সেই কিউবাকে পাচ্ছেন ফারিয়াস।কেননা এই খেলোয়াড়কে কিনে নিয়েছে বসুন্ধরা কিংস।

সেক্ষেত্রে নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে যাবে বসুন্ধরা৷

তবে ফারিয়াসের একটাই সমস্যা। কোরিয়া বাদে কোথাও স্থায়ী হয়নি তার ক্যারিয়ার।

যদিও এশিয়ান অঞ্চলে ব্যাপক অভিজ্ঞতা তার, তবে সেখানে কোথাও বেশিদিন কোচিং করাননি তিনি। এবার দেখা যাক, কিংসদের নৌকায় বেশিদিন মাঝি হয়ে থাকতে পারবে কিনা তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here